বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • প্রবাসে বাংলাদেশের গৌরব: কুমিতে বিভাগে চ্যাম্পিয়ন নিকিতা

    প্রবাসে বাংলাদেশের গৌরব: কুমিতে বিভাগে চ্যাম্পিয়ন নিকিতা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দুবাইয়ে অনুষ্ঠিত “২০২৫ ক্লাব কারাতে চ্যাম্পিয়নশিপ”-এ বয়স ভিত্তিক প্রতিযোগিতার “কুমিতে” বিভাগে চ্যাম্পিয়নের মুকুট ছিনিয়ে নিয়েছেন বাংলাদেশি প্রবাসী শিক্ষার্থী নিকিতা। দুর্দান্ত পারফরম্যান্স ও চমৎকার কৌশলের মাধ্যমে তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে প্রথম স্থান অর্জন করেন।

    নিকিতা সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী একজন স্কুল শিক্ষার্থী। ছোটবেলা থেকেই কারাতে অনুশীলন করে আসছেন তিনি। আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করে এই সাফল্য অর্জন তাঁর জন্য যেমন গর্বের, তেমনি দেশের জন্যও এক বড় প্রাপ্তি।

    প্রতিযোগিতায় বিভিন্ন দেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করলেও নিকিতা তার আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে প্রমাণ করেছেন। নিকিতার এই সাফল্যে তাঁর পরিবার, প্রশিক্ষক ও বাংলাদেশি কমিউনিটিতে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।

    নিকিতার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, “আমি আরও বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে চাই এবং বাংলাদেশকে গর্বিত করতে চাই।”

    এমন প্রতিভাবান তরুণদের পাশে থেকে উৎসাহ দেওয়া এখন সময়ের দাবি বলে মত দিয়েছেন কমিউনিটির নেতারা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন