মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • জাতীয় পার্টিসহ ১৪ দলীয় জোটের দলগুলোর কার্যক্রম নিষিদ্ধ চেয়ে আইনি নোটিশ

    জাতীয় পার্টিসহ ১৪ দলীয় জোটের দলগুলোর কার্যক্রম নিষিদ্ধ চেয়ে আইনি নোটিশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলেও ১৪ দলীয় জোটের অন্য শরিক দলগুলোর বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, এসব দলকেও ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করার দাবি জানানো হয়েছে।

    রোববার (১৮ মে) লক্ষ্মীপুর জেলার বাসিন্দা ও নিজেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মী হিসেবে পরিচয় দেওয়া হোসাইন মো. আনোয়ারের পক্ষে আইনজীবী সালাহ উদ্দিন রিগান এই নোটিশ পাঠান।

    প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও এই নোটিশ পাঠানো হয়েছে আইন মন্ত্রণালয়ের সচিব এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিবের কাছে।

    আওয়ামী লীগ ছাড়া ১৪ দলীয় জোটের শরিক দলগুলো হলো, জাতীয় পার্টি (এরশাদ), জাতীয় পার্টি (মঞ্জু), ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্রী পার্টি, গণ আজাদী লীগ, বাসদ (রেজাউর), সাম্যবাদী দল (দিলীপ বড়ুয়া), ন্যাপ (মোজাফফর), গণতান্ত্রিক মজদুর পার্টি, জাসদ (ইনু), শ্রমিক কৃষক সমাজবাদী দল, তরিকত ফেডারেশন এবং কমিউনিস্ট কেন্দ্র।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ