মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • ফেসবুক লাইভে শিশির মনির:

    আছিয়া হত্যা মামলার দ্রুত রায় বিচার বিভাগের বড় সাফল্য”

    আছিয়া হত্যা মামলার দ্রুত রায় বিচার বিভাগের বড় সাফল্য”
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত নিষ্পত্তিকে বিচার বিভাগের একটি বড় সাফল্য হিসেবে উল্লেখ করেছেন ফৌজদারি আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

    শনিবার (১৭ মে) মামলার রায় ঘোষণার পর নিজের ফেসবুক পেজে লাইভে এসে তিনি বলেন, “এই মামলায় মাত্র ২১ দিনের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন হয়েছে, যা আমাদের বিচারব্যবস্থার গতিশীলতা ও দক্ষতার একটি ইতিবাচক উদাহরণ।”

    এর আগে একই দিন সকালে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই মামলার রায় ঘোষণা করেন। প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

    মামলার অপর তিন আসামি— শিশুটির বোনের জামাতা সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ এবং হিটু শেখের স্ত্রী রোকেয়া বেগমকে বেকসুর খালাস দেন আদালত।

    সকাল সাড়ে ৮টার দিকে চারজন আসামিকে মাগুরা জেলা কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অভিযোগ গঠনের ২১ দিনের মাথায় মামলার শুনানি শেষ করে রায় ঘোষণা করা হলো।

    গত ৬ মার্চ মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আছিয়া।

    মেয়েটিকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়, পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ মারা যায় সে।

    এই ঘটনার পর স্থানীয় জনতা ও সারাদেশজুড়ে মানুষ প্রতিবাদে ফেটে পড়ে। ধর্ষণ ও হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয় মাগুরাসহ বিভিন্ন স্থানে।

    এ মামলার দ্রুত নিষ্পত্তিকে সাধারণ মানুষ ও বিশেষজ্ঞ মহল স্বাগত জানিয়েছে। ফেসবুক লাইভে শিশির মনির বলেন, “এই রায় আমাদের বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা আরও দৃঢ় করবে। তবে একই সঙ্গে মনে রাখতে হবে, শুধু দ্রুত বিচার নয়— সুবিচারই যেন হয় নিশ্চিত।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ