মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • দণ্ড স্থগিতের পর দেশে ফিরে জামিন পেলেন জোবাইদা রহমান

    দণ্ড স্থগিতের পর দেশে ফিরে জামিন পেলেন জোবাইদা রহমান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। একইসঙ্গে তার আপিল গ্রহণ করে মামলার কার্যক্রম স্থগিত করেছেন আদালত।

    বুধবার (১৪ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে জোবাইদা রহমানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও ব্যারিস্টার কায়সার কামাল।

    এর আগে মঙ্গলবার (১৩ মে) হাইকোর্ট ৩ বছরের সাজা আপিল করতে জোবাইদার ৫৮৭ দিনের বিলম্ব ক্ষমা করেন।

    ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর কাফরুল থানায় দুদক এ মামলা করে তারেক রহমান, জোবাইদা রহমান ও তার মাকে আসামি করে। মামলার রায়ে ২০২৩ সালের ২ আগস্ট ঢাকার একটি বিশেষ জজ আদালত তারেক রহমানকে ৯ বছর এবং জোবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দেন। সেই সঙ্গে তাকে ৩৫ লাখ টাকা জরিমানা করা হয়।

    গত বছর সরকারের এক প্রজ্ঞাপনের মাধ্যমে জোবাইদার দণ্ডাদেশ এক বছরের জন্য স্থগিত করা হয়। এরপর চলতি বছরের ৬ মে তিনি দেশে ফেরেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ