মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • ১১–১২ জুন সুপ্রিম কোর্টে সাধারণ ছুটি, ১৭ ও ২৪ মে বিচারকাজ চলবে

    ১১–১২ জুন সুপ্রিম কোর্টে সাধারণ ছুটি, ১৭ ও ২৪ মে বিচারকাজ চলবে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সরকারি সিদ্ধান্তের সাথে সামঞ্জস্য রেখে আগামী ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) সুপ্রিম কোর্টে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

    একইসঙ্গে ঈদের পূর্ববর্তী কর্মঘণ্টা পূরণে আগামী ১৭ ও ২৪ মে (শনিবার) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ খোলা থাকবে।

    সোমবার (১২ মে) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমেদ ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এবং অধস্তন আদালতগুলো ১১ ও ১২ জুন বুধবার ও বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সরকারি ছুটি এবং দাপ্তরিক কাজের স্বার্থে ১৭ মে শনিবার ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

    এ অবস্থায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ১৭ মে শনিবার ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে দাপ্তরিক ও বিচারিক কার্যক্রম চলমান থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ