বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • "তাহসান আর রোজার বৃষ্টির রূপকথা"

    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গ্রীষ্মের তীব্র তাপদাহ এখন প্রায় সব জায়গায় অনুভূত হচ্ছে। এই গরমে যদি এক টুকরো বৃষ্টির ছোঁয়া পাওয়া যায়, তবে তা নিঃসন্দেহে এক বিশাল প্রশান্তি এনে দেয়। মেঘের গর্জন এবং বৃষ্টির ঝিরঝির শব্দ শোনার সাথে সাথেই অনেকেই বাইরে গিয়ে ভিজতে চলে যান। আর এই মূহূর্তে যদি প্রিয় মানুষটা পাশে থাকে, তবে আনন্দের সীমানা আরও বিস্তৃত হয়।

    সাধারণত এমন মুহূর্ত অর্থাৎ প্রিয়জন নিয়ে তারকাদের বৃষ্টিতে রোম্যান্টিসিজম খুব কমই দেখা মেলে। এবার তেমনই কিছু দেখিয়ে সকলকে চমকে দিলেন তাহসান-রোজা দম্পতি।

    সোমবার ইনস্টাগ্রামে একটি স্টোরি ও একটি ছবি ভাগ করে নেন সংগীতশিল্পী তাহসানের স্ত্রী রোজা আহমেদ। দেখা যায়, স্ত্রী রোজা আহমেদের কাঁধে হাত রেখে বৃষ্টিতে ভিজছেন তাহসান, হাঁটছেন একসঙ্গে। এ সময় তাহসানকে গুনগুনিয়ে গানও গাইতে শোনা যায়, আর তা উপভোগ করছিলেন রোজা। 

    শুধু তাই নয়, এ সময় তাদের পুরো শরীরেই বেশ ভেজা অবস্থায় দেখা যায়। সঙ্গে তাদের চোখে-মুখে ভালোবাসার দীপ্তি স্পষ্ট। এ সময় যেন তারা তাদের কাজ-ব্যস্ততা সবকিছু ভুলে গিয়ে একে অপরকে উপভোগ করেন। 

    রোজার সেই ইনস্টাগ্রাম স্টোরিতে আরও দেখা যায়, ভেজা অবস্থায় একটা ফুটপাতে হাতে হাত রেখে হাঁটছেন তারা, আর ব্যাকগ্রাউন্ডে বাজছে লানা ডেল রে-র গানের সুর। 

    একদিকে নিজের কাজ, সংগীত নিয়ে যেমন ব্যস্ত থাকেন তাহসান খান, তেমনি ভ্লগিং নিয়েও সক্রিয় থাকেন রোজা আহমেদ। তবে এই দাম্পত্যে সুখের হাওয়া বইছে, তা আর বলার বাকি রাখে না। তাই তো সুযোগ পেলেই কোয়ালিটি টাইম কাটাতে ব্যস্ত হয়ে পড়েন তারা।

    প্রায়ই ছুটি ছাটায় ঘুরতে বেরিয়ে পড়েন তাহসান ও রোজা। মাস দুয়েক আগেও বেড়াতে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের একটি জলপ্রপাতে। সেখানে তাদের আদুরে মুহূর্ত মন কাড়ে দর্শকের। বলা বাহুল্য, তাহসান-রোজা এক হলেই যেন তাদের ভালোবাসার গভীরতা ফুটে ওঠে। এই দম্পতির তেমনই এক আবেগঘন মুহূর্তের দেখা মিলল আবার।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ