মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • সিনিয়র অ্যাডভোকেট হিসেবে সুপ্রিম কোর্টে তালিকাভুক্ত ৫ আইনজীবী

    সিনিয়র অ্যাডভোকেট হিসেবে সুপ্রিম কোর্টে তালিকাভুক্ত ৫ আইনজীবী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পাঁচজন অভিজ্ঞ আইনজীবীকে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত (এনরোলমেন্ট) করা হয়েছে। শুক্রবার (৯ মে) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    একই সঙ্গে ৮৫ জন আইনজীবীকে আপিল বিভাগের অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে, আর ৮৪ জনের আবেদন মুলতবি রাখা হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ মে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে এনরোলমেন্ট কমিটি পুনর্গঠিত হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব।

    পুনর্গঠিত এ কমিটির সভা অনুষ্ঠিত হয় ৮ মে। সকল সদস্যের স্বতন্ত্র মতামতের ভিত্তিতে যাঁদের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত করা হয়। তারা হলেন: অ্যাডভোকেট মুহাম্মদ নওশাদ জমির, অ্যাডভোকেট মোহাম্মদ ইব্রাহিম খলিল, অ্যাডভোকেট মোহাম্মদ আরশাদুর রউফ, অ্যাডভোকেট মনির হোসেন, অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন।

    এছাড়া সিনিয়র অ্যাডভোকেট হওয়ার জন্য আবেদন করা আরও ২০ জনের আবেদন স্ট্যান্ডওভার (মুলতবি) রাখা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ