মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • ট্রাইব্যুনালে হাজির সাবেক আইজিপি শহীদুলসহ ৩ জন

    ট্রাইব্যুনালে হাজির সাবেক আইজিপি শহীদুলসহ ৩ জন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০১৬ সালে রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়ি অভিযানে ৯ জন নিহত হওয়ার ঘটনায় সাবেক তিন পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হয়েছে।

    বুধবার (৭ মে) সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

    এর আগে, চলতি বছরের ৬ মার্চ সাবেক আইজিপি একেএম শহীদুল হকসহ তিনজন সাবেক পুলিশ কর্মকর্তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখায় ট্রাইব্যুনাল।

    অন্য দুই পুলিশ কর্মকর্তা হলেন- ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া ও ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লা।

    এর আগে গত ৯ এপ্রিল তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এই তিন অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে তদন্ত সংস্থার হেফাজতে নিয়ে ২১ এপ্রিল, ২২ এপ্রিল ও ২৩ এপ্রিল জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে আজ বুধবার এই মামলার শুনানি হবে। এছাড়াও তাদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে হত্যা মামলাও রয়েছে।

    উল্লেখ্য, রাজধানীর কল্যাণপুরে জাহাজ বিল্ডিং নামের একটি বাসায় ২০১৬ সালে কথিত জঙ্গি আস্তানায় অভিযানের নামে নাটক সাজানো হয়। ওই অভিযানে নয়জন ইসলামী মনোভাবাপন্ন যুবককে গুলি করে হত্যা করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ