মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন স্থগিত

    রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন স্থগিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

    মঙ্গলবার বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার কোর্টে এই আদেশ দেওয়া হয়।

    আদালতে চিন্ময়ের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান, আর রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক ও আইনজীবী আরশাদুর রউফ।

    উল্লেখ্য, গত সপ্তাহে হাইকোর্ট চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিলে সেই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে। চেম্বার আদালত শুরুতে জামিন স্থগিত করলেও পরবর্তীতে উভয়পক্ষের বক্তব্য শুনে নতুন করে শুনানির দিন নির্ধারণ করেন। আজ সেই শুনানির পর জামিন স্থগিত রাখার সিদ্ধান্ত আসে।

    চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাটি হয় ২০২৩ সালের ৩১ অক্টোবর, জাতীয় পতাকা অবমাননার অভিযোগে। এর আগে, ২৫ অক্টোবর তার নেতৃত্বে চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বৃহৎ সমাবেশ হয়। ওই মামলায় আরও ১৮ জনকে আসামি করা হয়।

    মামলার পর ২৫ নভেম্বর ঢাকায় গ্রেপ্তার করা হয় চিন্ময়কে। পরদিন আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠান। ওই দিনই চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে আইনশৃঙ্খলা বাহিনী ও চিন্ময়ের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়, যেখানে সরকারি কৌঁসুলি সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়।

    পরবর্তীতে ২ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত চিন্ময়ের জামিন আবেদন নামঞ্জুর করেন। এরপর তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন, যা বর্তমানে আপিল বিভাগে চূড়ান্ত শুনানির অপেক্ষায় রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ