রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ব্যাটিংয়ে মনোযোগ দিতেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ছেন নিগার কোস্টগার্ডকে উপকূলে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতির ডমিনেজ স্টিলে আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, পাঁচ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা সেপ্টেম্বরের ১৯ দিনেই ১৮৮ কোটি ডলারের কাছাকাছি রেমিট্যান্স সূচকের বড় উত্থান, ডিএসইতে এক মাসের সর্বোচ্চ লেনদেন বাদ পড়া শিশুদের খুঁজে হাম-রুবেলার টিকা দেবে সরকার বড় রান তাড়ায় ব্যাটিং ধসকে স্বাভাবিক বলছেন জ্যোতি হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মৃতের সংখ্যা ১ হাজার ৫৭ মোদির জন্মদিনের অনুষ্ঠানে না যাওয়ায় শিক্ষার্থীদের জরিমানার নোটিশ
  • শাহ আমানত থেকে ৪১৮ যাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট শুরু

    শাহ আমানত থেকে ৪১৮ যাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট শুরু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে গেছে এ বছরের প্রথম হজ ফ্লাইট।

    শনিবার (৩ মে) বিকেল সাড়ে ৫টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং-৭৭৭ মডেলের উড়োজাহাজ ৪১৮ জন হজযাত্রী নিয়ে মদিনার উদ্দেশে রওনা দেয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মৌসুমে এখান থেকে মোট ১৭টি হজ ফ্লাইট পরিচালিত হবে।

    বিমান বন্দরে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় বিমানবন্দরে কর্মরত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চট্টগ্রাম জেলা কার্যালয়ের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক আল মামুন ফারুক বলেন, চট্টগ্রাম থেকে ৪১৮ যাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট শাহ আমানত ত্যাগ করেছে। বিকাল সাড়ে ৫টায় হজযাত্রী নিয়ে ফ্লাইটটি রওয়ানা দেয়। নির্ধারিত সময় রাত পৌনে ১০টায় মদিনায় পৌঁছাবে বলে আশা করছি।

    বিমান বন্দরের সংশ্লিষ্টরা জানান, শাহ আমানত থেকে নিয়মিত হজ ফ্লাইট পরিচালনা হচ্ছে। ২০২৪ সালে চট্টগ্রাম থেকে ৮ হাজার হজযাত্রী সৌদি আরবে যায়। ২০২৩ সালে ১০ হাজার, ২০২২ সালে ১২ হাজার হজ যাত্রী যায় সৌদি আরবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ