মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • পুতুলের ফ্ল্যাট ক্রোক, রিসিভার নিয়োগ দিলেন আদালত

    পুতুলের ফ্ল্যাট ক্রোক, রিসিভার নিয়োগ দিলেন আদালত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সায়মা ওয়াজেদ পুতুলের নামে থাকা রাজধানীর গুলশান-১ এলাকার ৭ নম্বর রোডে অবস্থিত ৩ নম্বর বাড়ির ২০৩ নম্বর ফ্ল্যাট ক্রোক করেছে আদালত। পাশাপাশি উক্ত ফ্ল্যাটটি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগের আদেশও দেওয়া হয়েছে।

    আদালতের এ আদেশের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এ বিষয়ে তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

    মঙ্গলবার (২৯ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

    এদিন দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মনিরুল ইসলাম ফ্ল্যাট ক্রোক ও রিসিভার নিয়োগের আদেশ চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করে আদেশ দেন। 

    আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি সায়মা ওয়াজেদ এর স্থাবর সম্পদ সমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির পূর্বে এ সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানে ক্ষতির সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায়, অভিযোগটির সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অনুসন্ধান সম্পন্ন না হওয়া পর্যন্ত অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির উল্লিখিত স্থাবর সম্পদ/সম্পত্তির মালিকানা পরিবর্তন/স্থানান্তর বা অন্য কোন প্রক্রিয়ায় হস্তান্তর করতে না পারেন এজন্য জব্দ এবং রিসিভার নিয়োগের আদেশ হওয়া আবশ্যক।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ