মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে: প্রসিকিউশন

    আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে: প্রসিকিউশন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় করা মামলায় গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুল ইসলাম।

    সোমবার (২৮ এপ্রিল) গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, লাশ পোড়ানোর আগে সংঘটিত হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ হাতে পেয়েছে তদন্ত সংস্থা, যা থেকে দুজনকে শনাক্ত করা গেছে। 

    হত্যাকাণ্ডে জড়িত বাকিদেরও শনাক্তের চেষ্টা চলছে বলে জানান এই প্রসিকিউটর।

    অ্যাডভোকেট মিজানুল ইসলাম আরও বলেন, নতুন করে শনাক্ত হওয়া হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করা হবে। আশুলিয়ার এ মামলায় তদন্ত রিপোর্ট জমা দেয়ার দিন ঠিক হয়েছে আগামী ২৫ মে।

    গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের দিন ঢাকার আশুলিয়ায় ঘটে এক নারকীয় হত্যাকাণ্ড। সেদিন ৬ জনের নিথর দেহ গাড়িতে উঠিয়ে আগুনের লেলিহান শিখায় পুড়িয়ে দেয় পুলিশ।

    তদন্ত সংস্থা জানায়, তখনও একজন জীবিত ছিলেন। আগুনে পুড়িয়ে তারও মৃত্যু নিশ্চিত করা হয়। সেই বিভীষিকাময় দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে, কেঁপে ওঠে পুরো দেশ।

    এই বহুল আলোচিত মামলার তদন্ত যখন শেষের পথে, ঠিক তখনই আসে আরেকটি বিস্ফোরক ভিডিও। যেখানে ধরা পড়ে লাশ পোড়ানোর আগে গুলি করে হত্যার নির্মম চিত্র। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ