মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • সৎমায়ের মামলায় শাওনসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

    সৎমায়ের মামলায় শাওনসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে তার সৎমা নিশি ইসলামের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। একই মামলায় সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ ও সিটিটিসির সাবেক এডিসি নাজমুলসহ মোট ১০ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়।

    মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যাহ এই আদেশ দেন। মামলার বাদী নিশি ইসলাম ১৩ মার্চ ১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, ২১ ফেব্রুয়ারি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী পূর্বের বিয়ে গোপন রেখে নিশিকে বিয়ে করেন এবং পরে প্রতারণা ও নির্যাতনের শিকার হন তিনি।

    মামলায় উল্লেখ করা হয়, আলীর আগের ঘরে এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। বিষয়টি জানতে পারার পর বাদীকে ভয়ভীতি ও শারীরিক নির্যাতনের শিকার করা হয়। শাওনের বোন ও তার স্বামীসহ অন্য আসামিরা তাকে হুমকি দেন এবং একাধিকবার বাসায় গিয়ে সাদা কাগজে স্বাক্ষর নিতে মারধর করেন। এক পর্যায়ে বাদী অজ্ঞান হয়ে গেলে তারা পালিয়ে যায়। পরে ডিবি অফিসে নিয়েও বাদীর ওপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ।

    আসামিদের মধ্যে পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম ভূঁইয়া ও এসআই শাহ আলম আদালতে হাজির হয়ে জামিন পান। তবে বাকিরা উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ