মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • ‘শেখ হাসিনা ও জিয়াউলের বিরুদ্ধে ২০০ গুমের প্রমাণ মিলেছে’

    ‘শেখ হাসিনা ও জিয়াউলের বিরুদ্ধে ২০০ গুমের প্রমাণ মিলেছে’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রায় ২০০টি গুমের ঘটনার সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম।

    রোববার (২০ এপ্রিল) এক শুনানিতে তিনি বলেন, চলমান তদন্তে এসব ঘটনার পেছনে যাদের ভূমিকা ছিল বলে ধারণা করা হচ্ছে, তাদের বিষয়ে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

    রোববার ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সাবেক বিচারপতি, সাবেক সচিব, সাবেক পুলিশ-সেনা কর্মকর্তাসহ ১৯ জনকে হাজির করা হয়। আগামী ২০ জুলাই তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

    চিফ প্রসিকিউটার বলেন, মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। অভিযুক্তদের বিরুদ্ধে গণহত্যা, পরিকল্পিত সহিংসতা ও মানবতাবিরোধী অপরাধের নানা তথ্য-উপাত্ত জড়ো করা হয়েছে।

    তাজুল ইসলাম বলেন, তদন্তে এমন সব সাক্ষ্যপ্রমাণ উঠে এসেছে; যা থেকে স্পষ্ট যে, অভিযুক্তরা রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে নিরীহ জনগণের বিরুদ্ধে সহিংসতা চালিয়েছেন। ভিকটিমদের সাক্ষ্য নেওয়ার পাশাপাশি ভিডিও ফুটেজ ও ড্রোন ফুটেজও সংগ্রহ করা হয়েছে।

    ট্রাইব্যুনাল জানায়, তদন্ত শেষ হলে প্রতিবেদন পর্যালোচনার ভিত্তিতে মামলাটি প্রসিকিউশনের জন্য প্রস্তুত করা হবে। এরপর অভিযোগ গঠন, শুনানি এবং বিচারিক কার্যক্রম শুরু হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    A PHP Error was encountered

    Severity: Core Warning

    Message: PHP Startup: Unable to load dynamic library 'imap.so' (tried: /opt/alt/php74/usr/lib64/php/modules/imap.so (libc-client.so.2007: cannot open shared object file: No such file or directory), /opt/alt/php74/usr/lib64/php/modules/imap.so.so (/opt/alt/php74/usr/lib64/php/modules/imap.so.so: cannot open shared object file: No such file or directory))

    Filename: Unknown

    Line Number: 0

    Backtrace: