মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • তরুণীকে মারধর: আপন কফি হাউজের ম্যানেজার ও কর্মচারী রিমান্ডে

    তরুণীকে মারধর: আপন কফি হাউজের ম্যানেজার ও কর্মচারী রিমান্ডে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর খিলগাঁও তালতলার ‘আপন কফি হাউজে’ এক তরুণীকে মারধরের ঘটনায় গ্রেফতার ম্যানেজার আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে একদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

    মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এই আদেশ দেন।

    এর আগে আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও রামপুরা থানার উপ-পরিদর্শক মো. মহসিন। আসামিপক্ষে আইনজীবীরা রিমান্ড নামঞ্জুর এবং জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক আসামিদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

    গত ১১ এপ্রিল খিলগাঁওয়ের তালতলা এলাকায় ক্যাফের সামনেই ওই দুজন এক তরুণীকে লাঞ্ছিত করেন। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

    প্রায় দেড় মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, আপন কফি হাউজের সামনে এক তরুণীর সঙ্গে প্রথমে খারাপ আচরণ করছেন ক্যাফের কর্মচারী। পরে লাঠি দিয়ে তাকে আঘাত করতে দেখা যায়।

    এ ঘটনায় গতকাল তাদের আটক করে আজ (১৫ এপ্রিল) নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দেয় রামপুরা থানা পুলিশ।

    মামলার এজাহারে বলঅ হয়েছে, আপন কফি হাউজে গত ১১ এপ্রিল বিকেল ৫টা ২০ মিনিটে অজ্ঞাতনামা এক তরুণীর সঙ্গে কুরুচিপূর্ণ আচরণসহ শরীরের বিভিন্ন স্থানে হাত দেওয়া হয়। বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য আসামিরা তরুণীকে লাঠি দিয়ে মারধর করে তাড়িয়ে দেয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    A PHP Error was encountered

    Severity: Core Warning

    Message: PHP Startup: Unable to load dynamic library 'imap.so' (tried: /opt/alt/php74/usr/lib64/php/modules/imap.so (libc-client.so.2007: cannot open shared object file: No such file or directory), /opt/alt/php74/usr/lib64/php/modules/imap.so.so (/opt/alt/php74/usr/lib64/php/modules/imap.so.so: cannot open shared object file: No such file or directory))

    Filename: Unknown

    Line Number: 0

    Backtrace: