বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে আজ

    টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে আজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের রাজধানী ঢাকার একটি আদালতে আজ রোববার (১৩ এপ্রিল) যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি বিবেচনায় নেওয়া হতে পারে। এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।

    টিউলিপ সিদ্দিক বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহেনার মেয়ে। যুক্তরাজ্যে লেবার পার্টির সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। তবে সম্প্রতি একটি ফ্ল্যাট সংক্রান্ত বিতর্ক এবং পূর্বাচলে প্লট বরাদ্দ নিয়ে দুর্নীতির অভিযোগের জেরে তার বিরুদ্ধে মামলার চার্জশিট দেওয়া হয়।

    ঢাকার আদালতে মামলাটি আজ পর্যালোচনার জন্য তালিকাভুক্ত রয়েছে। অভিযোগ অনুযায়ী, শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্বের সময়ে টিউলিপ সিদ্দিক নিজ প্রভাব খাটিয়ে মা শেখ রেহেনা, ভাই রেদওয়ান ববি সিদ্দিক ও বোন আজমিনা সিদ্দিকসহ আত্মীয়দের জন্য পূর্বাচলে প্লট বরাদ্দ আদায় করেন।

    ডেইলি মেইলের খবরে আরও বলা হয়, টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে, তিনি একজন বিদেশি পলাতক আসামি হিসেবে বিবেচিত হবেন। এমন পরিস্থিতিতে তাকে বিচারকার্যে হাজির করতে বাংলাদেশ সরকার যুক্তরাজ্যের কাছে প্রত্যর্পণ অনুরোধ জানাতে পারে।

    এর আগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে ৩.৯ বিলিয়ন ইউরো আত্মসাতের অভিযোগে টিউলিপের নাম উঠে আসে। পাশাপাশি লন্ডনে শেখ হাসিনার ঘনিষ্ঠ একজনের দেওয়া ফ্ল্যাটে বসবাসের বিষয়টি নিয়ে বিতর্ক দেখা দেয়, যেখানে তিনি একসময় ভিন্ন তথ্য দিয়েছিলেন বলে ডেইলি মেইলের প্রতিবেদনে দাবি করা হয়।

    পূর্বাচলের প্লট দুর্নীতি মামলায় এখন পর্যন্ত ১৬ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে, যার মধ্যে শেখ হাসিনার পরিবারের সদস্যই রয়েছেন ছয়জন।

    টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন