বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারে দ্বিতীয় দফায় ত্রাণ সহায়তা

    বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারে দ্বিতীয় দফায় ত্রাণ সহায়তা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্তদের সাহায্যে দ্বিতীয় দফায় জরুরি ত্রাণ ও ওষুধ পাঠিয়েছে বাংলাদেশ।

    মঙ্গলবার (১ এপ্রিল) সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনী (বিএ) এবং বাংলাদেশ বিমান বাহিনী (বিএএফ) তিনটি পরিবহন বিমানের মাধ্যমে ত্রাণ সামগ্রী এবং ওষুধ পাঠিয়েছে।

    এ মিশনে উদ্ধারকারী দল হিসেবে তিনটি বাহিনীর বিশেষজ্ঞ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি), বাংলাদেশ সেনাবাহিনীর ডাক্তার এবং বেসামরিক চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি উদ্ধার ও চিকিৎসা টিম রয়েছে।

    এছাড়া, উদ্ধার ও চিকিৎসা দলের সদস্য সংখ্যা মোট ৫৫ জন, এবং বিমানে অতিরিক্ত ৩৭ জন ক্রু সদস্য রয়েছেন। তারা তাদের প্রয়োজনীয় আত্মরক্ষামূলক উপকরণ যেমন রেশন, স্বাস্থ্যবিধি সামগ্রী, যোগাযোগ ব্যবস্থা, রান্নার সরঞ্জাম ইত্যাদি বহন করেছেন।

    ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য পাঠানো ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে আট টন শুকনো খাবার, আড়াই টন পানি, চার টন ওষুধ, এক টন স্বাস্থ্যবিধি পণ্য এবং ১.৫ টন ত্রাণ তাঁবু।

    এর আগে, রোববার (৩০ মার্চ) বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে প্রথম দফায় মিয়ানমারে জরুরি ত্রাণ সামগ্রী প্রেরণ করা হয়, যার মধ্যে ছিলো ওষুধ, তাঁবু, শুকনো খাবার এবং চিকিৎসা দল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন