শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • জামায়াত আমির শফিকুর রহমান:

    জুলাই-আগস্টে যারা মানুষ হত্যা করেছে, তাদের বিচার হতে হবে

    জুলাই-আগস্টে যারা মানুষ হত্যা করেছে, তাদের বিচার হতে হবে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আজ ঈদ হলেও বাংলাদেশের অনেক পরিবারের ঘরে ঈদের আনন্দ নেই। অনেক মা তার সন্তানের জন্য কান্না করছে। জুলাই-আগস্ট আন্দোলনে যারা গণহত্যা চালিয়েছে এবং মানুষ হত্যা করেছে, তাদের বিচার অবশ্যই হতে হবে।”

    সোমবার (৩১ মার্চ) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাতে অংশ নেওয়ার পর তিনি এসব কথা বলেন।

    দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমির বলেন, “আমরা শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহর কাছে প্রার্থনা করছি। যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের বিচার হতে হবে, যাতে শহীদদের পরিবার কিছুটা হলেও সান্ত্বনা পায়। আমরা এমন একটি বাংলাদেশ আশা করি, যেখানে রক্তের হোলি খেলা হবে না, মানুষের জীবনকে তুচ্ছ হিসেবে গণ্য করা হবে না, এবং মানুষ ভালোবাসা, সম্মান, মর্যাদা ও সমতার ভিত্তিতে বসবাস করতে পারবে। এখানে ধর্মের ভিত্তিতে কাউকে প্রমাণ করা হবে না এবং তার অধিকার কেড়ে নেওয়া হবে না। একজন নাগরিক হিসেবে সবার সমান অধিকার থাকবে। এসব কেবল আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের মাধ্যমে সম্ভব। আমরা এই সমাজের জন্য লড়াই করছি, এবং আমরা ক্ষুধামুক্ত একটি সমাজ চাই।”

    ডা. শফিকুর রহমান আরও বলেন, “আমরা চাঁদাবাজি ও দখলবাজি মুক্ত সমাজ গড়তে চাই। এ ব্যাপারে আমাদের কোনও দ্বিমত নেই। যদি এই কথাটি আমার নিজের বিপক্ষে যায়, তাও আমাকে বলতে হবে। সত্য কথা ছাড়া আমাদের অন্য কোনও উপায় নেই। এই দেশে আর দুর্বৃত্তায়নের রাজনীতি হতে দিতে চাই না, কারণ মানুষ আর ফ্যাসিবাদের কবলে পড়তে চায় না।”

    এর আগে জামায়াত আমির উপস্থিত মুসল্লিদের সঙ্গে কোলাকুলি করেন এবং কুশল বিনিময় করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন