বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • চীনকে আরও বৃহত্তর ভূমিকায় চান প্রধান উপদেষ্টা

    চীনকে আরও বৃহত্তর ভূমিকায় চান প্রধান উপদেষ্টা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ও চীনে শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে চীনের আরও কার্যকর ভূমিকা প্রত্যাশা করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    শুক্রবার (২৮ মার্চ) সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

    বৈঠকে তারা দ্বিপাক্ষিক স্বার্থ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করেন।  

    বৈঠকে অধ্যাপক ইউনূস বাংলাদেশ ও জনগণের পক্ষ থেকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আন্তরিক শুভেচ্ছা জানান।

    বাংলাদেশে জুলাইয়ের গণঅভ্যুত্থানের কথা তুলে ধরে তিনি বলেন, এই আন্দোলন ‘নতুন বাংলাদেশ’ গড়ে তোলার পথ প্রশস্ত করেছে।

    চীনের সাথে তার দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, গ্রামীণ ব্যাংক এবং সেখানে সামাজিক ব্যবসা চালু করার ক্ষেত্রে চীনের সাথে তার সম্পৃক্ততা ছিল।

    বৈঠকে তিনি রোহিঙ্গা সংকটের ওপর আলোকপাত করেন এবং মিয়ানমারে রোহিঙ্গাদের তাদের আদি বাসভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনে চীনের জোরালো ভূমিকা কামনা করেন।

    প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিজ নিজ পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন।

    অধ্যাপক ইউনূস আজ প্রেসিডেন্সিয়াল বেইজিংয়ে চীনা ব্যবসায়ী নেতাদের সাথে একটি ‘বিনিয়োগ সংলাপে’ অংশগ্রহণ করছেন।

    সূত্র : বাসস


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন