বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • আমিরাতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন

    আমিরাতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সংযুক্ত আরব আমিরাতের দুবাইস্থ বাংলাদেশ কনসুলেট জেনারেল-এ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়।

    বুধবার (২৬ মার্চ) প্রত্যুষে কনস্যুলেট প্রাঙ্গণে কনস্যুলেট জেনারেলের কাউন্সেলর ও দূতালয় প্রধান মো. আশফাক হোসেইন এর সঞ্চালনায় কনসাল জেনারেল কর্তৃক জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর মহান স্বাধীনতা যুদ্ধ এবং ২৪’র গণঅভ্যূত্থানের শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়।

    কনস্যুলেট মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয় এতে দিবসটি উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি,  প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা কর্তৃক প্রেরিত বাণীসমূহ পাঠ করে শোনানো হয়। বাণী পাঠ শেষে ২৪’র জুলাই-আগষ্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থানের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। 

    আলোচনা পর্বে দুবাই ও উত্তর আমিরাতে বসবাসরত বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, পেশাজীবী, ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ, জনতা ব্যাংক এবং কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। আলোচকগণ ৭১ এবং ২৪’র শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। তারা প্রবাসীদের কল্যাণে আরও নানা ইতিবাচক পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ‍দৃষ্টি আকর্ষণ করেন। 

    সভাপতির বক্তব্যে কনসাল জেনারেল মোঃ রাশেদুজ্জামান মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহিদ ও বীর মুক্তিযোদ্ধা এবং ২৪’র গণঅভ্যূত্থানে শহিদ ছাত্র-জনতার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই-এর বিভিন্ন প্রচেষ্টার কথা উল্লেখ করেন এবং তা আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন। একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠার সাথে কাজ করে দেশ ও দেশের মানুষের সার্বিক কল্যাণের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার লক্ষ্যে তিনি সকলকে আহবান জানান।


    নতুন/কাগজ/মাহিম/মুন্না/ইউএই/দুবাই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন