বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে ট্রেন, আজ ঢাকা ছাড়বে ৬৯টি

    নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে ট্রেন, আজ ঢাকা ছাড়বে ৬৯টি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. শাহাদাত হোসেন জানিয়েছেন, ঈদযাত্রার তৃতীয় দিনে আজ ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে মোট ৬৯টি ট্রেন ছেড়ে যাবে। এর মধ্যে ৪৩টি আন্তঃনগর এবং ২৬টি মেইল ও কমিউটার ট্রেন রয়েছে।

    শাহাদাত হোসেন বলেন, আজ ঈদযাত্রার তৃতীয় দিন। এদিন সবগুলো ট্রেন নির্দিষ্ট সময়ে ছেড়ে গেছে, শুধু তিতাস কমিউটার ৪৫ মিনিট দেরিতে ছেড়েছে। ট্রেনটি স্টেশনে আসতে দেরি করেছিল, এজন্য দেরি হয়েছে।

    বুধবার (২৬ মার্চ) বেলা ১১টায় নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

    নির্দিষ্ট সময়ে ছেড়ে যাচ্ছে ট্রেন, আজ ঢাকা ছাড়বে ৬৯টিঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. শাহাদাত হোসেন

    তিনি বলেন, ট্রেন ছাড়ার দুই ঘণ্টা আগে স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে। আগামীকাল (২৭ মার্চ) থেকে বিশেষ ট্রেন চলবে। যাত্রীসেবায় প্রতিবারের মতো এবারও আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। স্টেশনের শুরু থেকে গন্তব্যে ট্রেনে পৌঁছানো পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে। ভেরিফিকেশনের মাধ্যমে টিকিট চেকিং করা হচ্ছে।

    এদিকে, এদিন সকালে স্টেশন এলাকায় অতিরিক্ত যাত্রীর চাপ দেখা গেছে। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা ছাড়ছেন বিভিন্ন অঞ্চলের মানুষ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন