রবিবার, ০১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাবুপুরে শিশু-কিশোরদের মাঠের জন্য আরও ৬০ শতাংশ জমি কিনছে সরকার সরকার পরিবর্তনের গণতান্ত্রিক পথ নির্বাচন, আন্দোলন নয়: চিফ হুইপ মিরপুরে ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ভাঙচুর এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে সম্পূরক পরীক্ষার সুযোগ ১ জানুয়ারি চালু হচ্ছে সাভারের স্বাস্থ্য ব্যবস্থাপনা ইনস্টিটিউট হিন্দুদের জন্য আলাদা রাষ্ট্রের দাবিতে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা মুক্তির আগেই বিদেশি স্বত্ব বিক্রি করে ১৭৫ কোটি রুপি পেল শাহরুখের ‘কিং’ চাকরি থেকে বরখাস্ত ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন রাজধানীতে পুলিশের অভিযানে ৫৩৮ জন গ্রেপ্তার, ২৯ মামলা পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি, দায়িত্ব ছাড়তে হবে ১ নভেম্বরের মধ্যে
  • বিএনপি ক্ষমতায় গেলে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে: তারেক রহমান

    বিএনপি ক্ষমতায় গেলে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে: তারেক রহমান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ক্ষমতায় গেলে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে বিএনপি, জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    রোববার (২৩মার্চ) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ইফতার অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

    আওয়ামী লীগ নির্বাচন কমিশনকে বিতর্কিত ও ধ্বংস করেছে বলে অভিযোগ করেন তারেক রহমান বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফার মাধ্যমে রাষ্ট্রের ধ্বংস হওয়া প্রত্যেকটি প্রতিষ্ঠান মেরামত করা হবে বলেও জানান তিনি। জুলাই আন্দোলনে জনগণের সমর্থন থাকায় শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

    রাজধানীর বিজয়নগরে একটি হোটেলে ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী সমমনা জোট। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    চলমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, পতিত স্বৈরাচার গত ১৫ বছরে নির্বাচন কমিশনসহ প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে। বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফার মাধ্যমে ধ্বংস হওয়া সব প্রতিষ্ঠান মেরামত করা হবে।

    তারেক রহমান বলেন, জুলাই বিপ্লবে মানুষ পরিবর্তনের জন্য রাজপথে নেমেছিল। মানুষের প্রত্যাশা পূরণের জন্য বিএনপি কাজ করতে চায় বলে জানান তিনি।

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘দেশের সামগ্রিক উন্নয়নের জন্য জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে জনগণের কল্যাণে দরকারি কাজকে অগ্রাধিকার দেওয়া হবে।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ