মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৩৩ বরিশালে এসএমসির গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন শুরু শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির
  • রাজনীতিতে ভিন্নমত থাকলেও ফ্যাসিবাদ প্রশ্নে আপস নয়: তারেক রহমান

    রাজনীতিতে ভিন্নমত থাকলেও ফ্যাসিবাদ প্রশ্নে আপস নয়: তারেক রহমান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজনীতিতে মতপার্থক্য থাকলেও দেশ, জনগণ ও গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদবিরোধী সকল শক্তি একতাবদ্ধ। তাই যে ঐক্যের মাধ্যমে স্বৈরাচার বিদায় হয়েছিল, সেই ঐক্য অটুট রেখে প্রত্যাশিত গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    শনিবার (২২ মার্চ) ১২ দলীয় জোটের ইফতার অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য প্রদানকালে তিনি এ আহ্বান জানান।

    তারেক রহমান বলেন, স্বৈরাচারবিরোধী দলগুলোকে নিয়ে দেশের মানুষের সামনে ৩১ দফা প্রস্তাব দিয়েছিল বিএনপি। স্বৈরাচারবিরোধী আন্দোলনে যারা ছিলেন, সবার লক্ষ্য ছিল দেশ ও জনগণ। মানুষ দেখতে চায় বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দুঃখজনকভাবে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। সংস্কার চলমান প্রক্রিয়া, শেষ হওয়া কোনোকিছুই সংস্কার নয়। এ সময় মত-পার্থক্য থাকলেও আলোচনা করে সমস্যা সমাধানের আহ্বান জানান তিনি। সেই সঙ্গে ফ্যাসিবাদ সুযোগ পায় এমন কাজ থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ