মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৩৩ বরিশালে এসএমসির গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন শুরু শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির
  • নির্বাচন না দিলে কোন সংস্কার টেকসই হবেনা: তারেক রহমান

    নির্বাচন না দিলে কোন সংস্কার টেকসই হবেনা: তারেক রহমান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সতর্ক করে বলেছেন, অন্তর্বর্তী সরকারের কোনো সিদ্ধান্ত এমন হওয়া উচিত নয়, যাতে পলাতক ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ পায়।

    তিনি বলেন, সরকারের কোনো পদক্ষেপ যেন ফ্যাসিবাদকে পুনরায় প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ না দেয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

    শুক্রবার (২১ মার্চ) রাজধানীর লেডিস ক্লাবে পেশাজীবীদের সম্মানে আয়োজিত বিএনপির ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তারেক রহমান। 

    সরকারের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিগত দেড় দশকে তরুণরা ভোট দিতে পারেনি। তাই সবার আগে ভোটের অধিকার নিশ্চিত করা জরুরি। নির্বাচন না দিলে কোন সংস্কার টেকসই হবেনা। 

    তিনি বলেন, রাষ্ট্রে সিভিল সোসাইটি ও পেশাজীবীরা দুর্বল থাকলে দেশ ভালোভাবে চলতে পারে না। মাফিয়ার পতনের পর অপার সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে। রাষ্ট্রকে আরও এগিয়ে নিতে পেশাজীবীদের মেধাকে কাজে লাগাতে হবে।

    ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে নিজেদের মধ্যে অজান্তেই সংশয় তৈরি করা হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, বর্তমানে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা হয়েছে, যা রাজনৈতিক উদ্দেশ্যমূলক। সংস্কার কখনও শেষ হয়ে যায় না, এটা চলমান প্রক্রিয়া। জনগণের গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়েই সংস্কার টেকসই এবং কার্যকর হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ