রবিবার, ০১ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাবুপুরে শিশু-কিশোরদের মাঠের জন্য আরও ৬০ শতাংশ জমি কিনছে সরকার সরকার পরিবর্তনের গণতান্ত্রিক পথ নির্বাচন, আন্দোলন নয়: চিফ হুইপ মিরপুরে ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, ভাঙচুর এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে সম্পূরক পরীক্ষার সুযোগ ১ জানুয়ারি চালু হচ্ছে সাভারের স্বাস্থ্য ব্যবস্থাপনা ইনস্টিটিউট হিন্দুদের জন্য আলাদা রাষ্ট্রের দাবিতে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা মুক্তির আগেই বিদেশি স্বত্ব বিক্রি করে ১৭৫ কোটি রুপি পেল শাহরুখের ‘কিং’ চাকরি থেকে বরখাস্ত ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন রাজধানীতে পুলিশের অভিযানে ৫৩৮ জন গ্রেপ্তার, ২৯ মামলা পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি, দায়িত্ব ছাড়তে হবে ১ নভেম্বরের মধ্যে
  • জনগণ আওয়ামী লীগের পুনর্বাসন মেনে নেবে না: জামায়াত আমির

    জনগণ আওয়ামী লীগের পুনর্বাসন মেনে নেবে না: জামায়াত আমির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

    শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা বলেন।

    একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে সর্বস্তরের জনগণকে সংযত, সতর্ক ও ঐক্যবদ্ধ থেকে দলমতের ঊর্ধ্বে উঠে দেশের বৃহত্তর স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন শফিকুর রহমান।

    আওয়ামী লীগকে নিষিদ্ধে অন্তর্বর্তী সরকারের কোনো পরিকল্পনা না থাকার কথা বৃহস্পতিবার তুলে ধরেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের (আইসিজি) প্রেসিডেন্ট ও সিইও কমফোর্ট ইরোর নেতৃত্বে আসা একটি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার সময় তিনি এ অবস্থানের কথা জানান।

    জামায়াত আমির তার পোস্টে লিখেছেন, “দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর ২৪-এর ৩৬ জুলাই আমরা একটি নতুন বাংলাদেশ মহান আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত মেহেরবাণীতে উপহার হিসেবে পেয়েছি। এজন্য মহান রবের দরবারে অসংখ্য-অসংখ্য শুকরিয়া। এ সময় দেশকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদীরা দেশের ভিতরে এবং বাইরে নানান ষড়যন্ত্রে লিপ্ত।

    “বাংলাদেশের নির্যাতিত ১৮ কোটি মানুষের দাবি, গণহত্যাকারীদের বিচার, ২৪-এর শহীদ পরিবারগুলোর পুনর্বাসন, আহত এবং পঙ্গু অসংখ্য ছাত্র, তরুণ, যুবক ও মুক্তিকামী মানুষের সুচিকিৎসা একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ১৫ বছরের সৃষ্ট জঞ্জালগুলোর মৌলিক সংস্কার সাধন করে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা।”

    জামায়াতের আমির আরও লেখেন, এ সময় জনগণ অগ্রাধিকার ভিত্তিতে গণহত্যার বিচার দেখতে চায়। এর বাইরে অন্য কিছু ভাবার কোনো সুযোগ নেই।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ