মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৩৩ বরিশালে এসএমসির গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন শুরু শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির
  • বিচারিক আদালতে সব মামলা খালাস, তারেক রহমানের রাজনীতিতে আর বাধা নেই

    বিচারিক আদালতে সব মামলা খালাস, তারেক রহমানের রাজনীতিতে আর বাধা নেই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হত্যা মামলা থেকে দায়মুক্তির উদ্দেশে ঘুষ লেনদেনের অভিযোগে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ৮ জনকে আদালত খালাস দিয়েছেন।

    আজ বৃহস্পতিবার বিশেষ জজ আদালত-৩ এই রায় ঘোষণা করেন। তারেক রহমানের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার ও বোরহান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তাঁরা জানান, এতে তারেক রহমানের দেশে ফিরে আর রাজনীতি করতে বাধা নেই।

    মামলার অভিযোগপত্রে বলা হয়, বসুন্ধরা গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার সাব্বির হত্যা মামলার আসামি সাফিয়াত সোবাহান সানভীরকে দায়মুক্তি দেওয়ার উদ্দেশে ২১ কোটি টাকা ঘুষ গ্রহণ করা হয়। এক এগারোর সময়ে বিষয়টি নিয়ে মামলা করে দুর্নীতি দমন কমিশন ( দুদক)।

    তারেক রহমানের আইনজীবীরা জানান, আসামিদের পক্ষে কোনো স্বাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করতে পারেনি দুদক। মিথ্যা মামলায় হয়রানি করায় দুদকের বিরুদ্ধে মামলা করা হবে।

    এ রায়ের মধ্য দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরে রাজনীতি করতে আর কোনো বাধা নেই বলেও জানান তাঁর আইনজীবীরা। তাঁরা জানান, বিচারিক আদালতে তারেক রহমানের নামে আর কোনো মামলা নেই।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ