মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৩৩ বরিশালে এসএমসির গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন শুরু শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির
  • নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিয়ে দেশে স্থিতিশীলতা আনতে হবে: মির্জা ফখরুল

    নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিয়ে দেশে স্থিতিশীলতা আনতে হবে: মির্জা ফখরুল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি সংস্কারের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ এবং যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    তিনি বলেন, দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা জরুরি।

    রোববার (১৬ মার্চ) প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

    মির্জা ফখরুল বলেন, প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা উচিত। ফ্যাসিস্টদের সঙ্গে জঙ্গি উগ্র মনোভাবীরা সুযোগ নেয়ার চেষ্টা করছে।

    তিনি আরও বলেন, এই মুহূর্তে ফ্যাসিস্টদের বিরুদ্ধে অর্জিত জয় সুসংহত করা সবচেয়ে জরুরি। ধ্বংস স্তূপ থেকে দেশকে গড়ে তোলা সচেতন রাজনৈতিক দল থেকে শুরু করে সকলের দায়িত্ব।

    ছাত্ররা অসহিষ্ণু হয়ে উঠছে উল্লেখ করে বিএনপি মহাসচিব আরও বলেন, ভয়াবহ দানবীয় পরিবেশ থেকে উত্তরণে সকলকে ধৈর্য ধরতে হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ