মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৩৩ বরিশালে এসএমসির গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন শুরু শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির
  • ক্ষমতায় গেলে সব গুম-খুনের বিচার হবে: তারেক রহমান

    ক্ষমতায় গেলে সব গুম-খুনের বিচার হবে: তারেক রহমান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গুম-খুনের দায়ে অভিযুক্তদের বিচার না হলে ভবিষ্যতে আবারও অন্যায়ের সুযোগ তৈরি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে সব অন্যায় ও নিপীড়নের বিচার নিশ্চিত করা হবে।

    রোববার (১৬ মার্চ) রাজধানীর একটি হোটেলে গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার আন্দোলন গুম ও শহীদ পরিবারের সদস্যদের সম্মানে ‘আমরা বিএনপি পরিবারের’ ইফতার আয়োজনে তিনি এসব কথা বলেন।

    তারেক রহমান বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপির প্রত্যাশা সামনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ সিদ্ধান্ত নেবে কারা দেশ পরিচালনা করবেন।

    তিনি আরও বলেন, আগামীতে যে সরকারই আসুক, যে মানুষগুলো দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্যাতিত হয়েছেন। তাদের অবশ্যই বিচার নিশ্চিত করতে হবে। এসময় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ