শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হাম-ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯২ পদত্যাগের পর শূন্য হলো মিষ্টির সংসদীয় আসন আইন সবার জন্য সমান নিশ্চিত করতে কাজ করবে বিএনপি: তারেক রহমান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার সেই পুলিশ ভ্যান উদ্ধার, ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি   পদত্যাগের প্রশ্নে মিষ্টি: ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে’ ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • প্রবাসীদের জন্য প্রক্সি ভোটের সুপারিশ ইসি সানাউল্লাহর

    প্রবাসীদের জন্য প্রক্সি ভোটের সুপারিশ ইসি সানাউল্লাহর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রবাসীদের ভোটদানের জন্য পোস্টাল ব্যালট কার্যকর নয় বলে মত দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। তাই তিনি বিকল্প হিসেবে প্রক্সি ভোট পদ্ধতির সুপারিশ করেছেন।

    মঙ্গলবার (১১ মার্চ) সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

    তিনি বলেন, ভোটার তালিকায় নাম থাকলেই প্রবাসীরা প্রক্সি ভোট দিতে পারবেন। এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা হবে।

    মো. সানাউল্লাহ বলেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রক্সি ভোটের জন্য একটি ওয়ার্কশপের আয়োজন করা হবে। আর এটি পরীক্ষার জন্য নির্বাচন ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ডাকা হবে। পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ নিয়ে আলোচনা করার জন্য ডাকা হবে।

    তিনি আরও বলেন, আগামী ১৫ এপ্রিলের মধ্যেই জানানো যাবে যে কতদিনের মধ্যে উন্নত হবে এ প্রক্রিয়ার।

    এর আগে সোমবার (১০ মার্চ) নির্বাচন কমিশন জানায়, আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দেয়ার সুযোগ পাবেন প্রবাসী বাংলাদেশিরা।

    নির্বাচন কমিশন আরও জানায়, একটা অ্যাপস তৈরি করা হবে। সেখানে প্রবাসীরা নিবন্ধন করবেন। সেই অ্যাপসের মধ্যেই প্রবাসীরা তার নমিনি ঠিক করে দিবে এবং সেই নমিনি ভোট দিতে পারবেন। এভাবেই আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দেয়ার সুযোগ পাবেন প্রবাসী বাংলাদেশিরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ