মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৩৩ বরিশালে এসএমসির গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন শুরু শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির
  • ঐকমত্য পোষণ করুন, আমরাই নির্বাচনের ব্যবস্থা করে দেব: নাহিদ ইসলাম

    ঐকমত্য পোষণ করুন, আমরাই নির্বাচনের ব্যবস্থা করে দেব: নাহিদ ইসলাম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিচার ও সংস্কার প্রশ্নে আর গড়িমসি নয়। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যদি আপনারা বিচার ও সংস্কারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হন, তবে আমরা জনগণের স্বার্থে নির্বাচন নিশ্চিত করতে সহযোগিতা করব।

    সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানে শহীদ পরিবারের সঙ্গে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

    নাহিদ ইসলাম বলেন, সরকারকে বলবো দ্রুত বিচার ও সংস্কারের রোডম্যাপ তৈরি করতে হবে। কতদিনের মধ্যে এবং কোন প্রক্রিয়ায় আমরা দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে পারবো। তার সুস্পষ্ট রোডম্যাপ অবিলম্বে ঘোষণা করতে হবে।

    তিনি আরও বলেন, কোনো রকম ছলচাতুরীর মাধ্যমে নির্বাচন ও সংস্কারের নামে জনগণকে পিছিয়ে রাখা যাবে না। নির্বাচনের বিরুদ্ধে নয় এনসিপি। ভোটে অংশ নিতেই রাজনৈতিক দল গঠন করা হয়েছে।

    আওয়ামী লীগের ফয়সালা কী হবে তা পরিষ্কার করতে হবে জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, শেখ হাসিনার বিচার ছাড়া নির্বাচন হলে, আওয়ামী লীগ আবার পুনবার্সন হবে না এর নিশ্চয়তা কী? ৫ আগস্ট বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ