বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • অভিনয়ের পাশাপাশি ব্যবসায় সফল উপমা

    অভিনয়ের পাশাপাশি ব্যবসায় সফল উপমা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ মিডিয়া অঙ্গনের  বেশ জনপ্রিয় মুখ মডেল ও অভিনেত্রী ফারজানা মেহমুদ উপমা।  নিজের সুনিপুণ অভিনয় শৈলী দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন উপমা।   

    প্রায়  ১ যুগ ধরে নিষ্ঠার সাথে মিডিয়ায় কাজ করে যাচ্ছেন এই অভিনেত্রী। অভিনয় ও  মডেলিংয়ের পাশাপাশি নারী উদ্যোক্তা হিসেবে কাজ করে যাচ্ছেন উপমা। নিজের এলাকা খুলনায় তার ‘ফারজানা এগ্রো’ নামে একটি  এগ্রো প্রতিষ্ঠান চালাচ্ছেন। সেখানে গবাদি পশু পালন, মৎস্য উৎপাদন হয়। এছাড়া ফারজানা এগ্রো থেকে বিদেশে মাছ ও কাকড়া রফতানি করা হয়।  

    ছবি:  ফারজানা এগ্রো

    মাঝখানে মিডিয়াতে অনিয়মিত থাকার কারণ জানতে চাওয়া হলে উপমা বলেন, কোভিডের সময় মিডিয়াতে কাজ করা কঠিন হয়ে গিয়েছিলো। কারণ তখন জীবন বাঁচানোটাই কঠিন হয়ে দাঁড়িয়েছিলো। আর সে সময় মিডিয়াতে কাজের পরিমাও কম ছিলো। তাই আমি খুলনাতে  এগ্রো ফার্ম করি। সেই থেকে এখন পর্যন্ত এই এগ্রো ব্যবসাটা করে যাচ্ছি আমার জন্য ও আমার ব্যবসার জন্য সবাই দোয়া করবেন। 

    উপমা আরো বলেন, মডেলিংয়ের পাশাপাশি ব্যবসার কাজে মনোনিবেশ করে বেশ সফল। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আগামীতে ব্যবসা ও মডেলিং এক সাথে করতে পারি। এছাড়া আসন্ন ঈদকে ঘিরে বেশকিছু কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলে জানান এই অভিনেত্রী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন