মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • কিউকমের চেয়ারম্যান ও সিইওর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

    কিউকমের চেয়ারম্যান ও সিইওর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের চেয়ারম্যান মো. আইয়ুব আলী ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রিপন মিয়ার বিরুদ্ধে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে করা এক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

    বৃহস্পতিবার (৬ মার্চ) শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন।

    বাদী পক্ষের আইনজীবী সাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, গত বছরের ১৩ আগস্ট অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ ও প্রতারণা করার অভিযোগে মামলাটি দায়ের করা হয়। ওইদিন বাদীর জবানবন্দি গ্রহণ করে আদালত। মামলাটির তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত ২৮ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ সত্যতা মর্মে তদন্ত প্রতিবেদন জমা দেন পিবিআই। ওইদিন পিবিআইয়ের দেওয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করে আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।

    তিনি আরও বলেন, আজকে আসামিদের আদালতে উপস্থিত হওয়ার জন্য দিন ধার্য থাকলেও তারা উপস্থিত হয়নি। এজন্য বিজ্ঞ আদালত অসন্তুষ্ট হয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারির আদেশ দেন।  

    মামলার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৭ জুন ই কমার্স প্রতিষ্ঠান কিউকম ডট কম লিমিটেডের 'বিগ বিলিয়ন রিটার্নের' ক্যাম্পেইন থেকে থ্রি এস কর্পোরেশনের বিডির মালিক মেহেদি হাসান ফয়সাল ৮২ লাখ ৪৪ হাজার ১৬০ টাকার মালামাল ক্রয় করেন। ২১ থেকে ২৫ কর্মদিবসের মধ্যে মালামাল প্রদানের সময় থাকলেও কিউকম ডটকম সরবরাহ করেনি। এ ঘটনায় গত ১৩ আগস্ট ২০২৪ সালে প্রতারণার অভিযোগে কিউকম ডটকমের চেয়ারম্যান ও এমডির বিরুদ্ধে  আদালতে মামলা করেন ভুক্তভোগী মেহেদি হাসান ফয়সাল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন