বুধবার, ১৩ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরপুরে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে টেস্ট সিরিজে এগিয়ে বাংলাদেশ হাম আক্রান্ত হয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত, তীব্র নিন্দা ঢাকার পশুর হাটে নিরাপত্তায় আসছে হটলাইন ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুর টেস্টে নাটকীয় মোড়, জয়ের খুব কাছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান অস্ট্রেলিয়া সিরিজে বড় চমক: ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ হলে মিলবে গাড়ি মার্কেট খোলা রাখার সময়সীমা নিয়ে নতুন সিদ্ধান্ত সিলেটেই হচ্ছে দ্বিতীয় টেস্ট, অপরিবর্তিত বাংলাদেশ স্কোয়াড ঘোষণা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, ঈদের আগেই দেশে আনার চেষ্টা
  • গুলশানে বাসা ভাঙচুর: রিমান্ড-জামিন নামঞ্জুর, ৩ আসামি কারাগারে

    গুলশানে বাসা ভাঙচুর: রিমান্ড-জামিন নামঞ্জুর, ৩ আসামি কারাগারে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর গুলশানের বাসায় তল্লাশির নামে ভাঙচুর ও লুটপাটের চেষ্টার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার তিন আসামির রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এরপর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

    বুধবার (৫ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার উপ-পরিদর্শক মো. ফরিদ হোসেন তাদের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন।

    কারাগারে যাওয়া আসামিরা হলেন- শাকিল খন্দকার, জুয়েল খন্দকার ও শাকিল আহম্মেদ। এর মধ্যে জুয়েল খন্দকার ও শাকিল খন্দকার পিতা-পুত্র।

    মামলা সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ রাত ১১ টা ৫০ মিনিটে গুলশানে ২ নাম্বার রোডের বাসায় ১৪ থেকে ১৫ জন আকস্মিকভাবে বে-আইনি জনতাবদ্ধভাবে উপস্থিত হয়ে বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও তছনছ করে। বাসার ২ জন লোককে মারধর করে কী কী আছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। ১ নং আসামি শাকিল খন্দকার আলমারি ভেঙে ১টি স্বর্ণের চেইন, ২ নং আসামি জুয়েল খন্দকার ১টি স্বর্ণের চেইন, ৩ নং আসামি শাকিল আহম্মেদ ১টি স্বর্ণের পায়েল, ১টি হাতের আংটিসহ মোট ২ ভরি আট আনা স্বর্ণ নেন। যার মূল্য ৩ লাখ টাকা। অন্যান্য আসামিরা আলমারি থেকে জিনিসপত্র ভাঙচুর করে মেঝেতে ফেলে দেয়।

    এ ঘটনায় ওই বাসার কেয়ারটেকার আব্দুল মান্নান বাদী হয়ে গুলশান থানায় মামলা দায়ের করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন