বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • ৩০০ ফিটে ছিনতাইয়ের শিকার অভিনেতা, চিনে ফেলায় রক্ষা!

    ৩০০ ফিটে ছিনতাইয়ের শিকার অভিনেতা, চিনে ফেলায় রক্ষা!
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শুটিং শেষ করে বাসায় ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েছেন ছোট পর্দার অভিনেতা হারুন রশিদ। শনিবার দিবাগত রাত ১১টার দিকে রাজধানীর ৩০০ ফিট এলাকায় এ ঘটনা ঘটে।

    তবে ছিনতাইকারীরা হারুন রশিদকে চিনে ফেলায় বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছেন তিনি।

    শনিবার দিবাগত রাতে এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি জানান হারুন রশিদ। যেখানে তিনি লেখেন, ‘কাঞ্চন ৩০০ ফিট থেকে কুড়িল বিশ্বরোড রাত বিরাতে সাবধানে। আজকে আমি কট খেয়েছি কাল আপনি খেতে পারেন। ওই রোডে রাতে সিএনজি স্টার্ট বন্ধ হলে ধরে নেবেন আপনি কট। যেমনটা আমার হয়েছে। শরীরের উপর দিয়া যায় নাই টাকার ওপর দিয়ে গেছে। নাটক করি বলে মোবাইলটা দিয়া গেছে। ধন্যবাদ ছিনতাইকারী ভাইয়েরা।’

    হারুন রশিদ জানান, ৩০০ ফিটে রূপগঞ্জে ম্যাডামের বাড়ি বলে পরিচিত স্থানে শুটিং শেষে ফেরার পথে নীলা মার্কেটের কাছাকাছি ছিনতাইকারীদের কবলে পড়ি। ওরা মানিব্যাগ থেকে প্রায় ৯ হাজার টাকা নিয়ে গেছে।

    ঘটনার বিস্তারিত জানিয়ে অভিনেতা বলেন, ‘কাঞ্চন থেকে একটা সিএনজিতে উঠেছিলাম। সিএনজিটা ৫-৬ মিনিট চলার পরে নীলা মার্কেটের কাছাকাছি এসে হঠাৎ বন্ধ হয়ে যায়। সিএনজিচালক একটা অন্ধকার জায়গায় গাড়িটা থামায়।’

    ‘এসময় সে আমাকে জানায়, গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই পাশের একটা রোড থেকে দুইটা বাইকে চারজন ছেলে এসে চাপাটি নিয়ে আমার দিকে তেড়ে আসে। তারা সিএনজির ভেতর থেকে ব্যাগ বের করে দেখে সেখানে কিছুই নেই। এরপর আমার মানিব্যাগ ও মোবাইল নিয়ে নেয়। টাকাগুলো রেখে শুধু মানিব্যাগটা ফিরিয়ে দেয়।’

    পরের ঘটনা উল্লেখ করে হারুন বলেন, ‘‘ছিনতাইকারীদের মধ্যে একজন আমাকে চিনে ফেলে। ওই ছেলে সঙ্গে থাকা তার সঙ্গীদের বলতে থাকে, ‘উনি তো নাটক করে। ওনার মোবাইল নিলে ঝামেলায় পড়বো।’ এরপর ওরা মোবাইলটি ফেরত দিয়েই মুহূর্তের মধ্যে সেই জায়গা ত্যাগ করে।’’

    হারুন রশিদ বলেন, ‘এসব ঘটনা আগে মানুষের কাছ থেকে শুনতাম, আজকে নিজের সঙ্গে ঘটলো। যেন ট্রমায় চলে গেলাম। অসহায় অবস্থায় ফুটপাতের মধ্যে বসে পড়লাম। এরপর একটা গাড়ি থামালাম। লোকটা আমাকে কুড়িল বিশ্বরোডে নামিয়ে দিল। সেখানে একটা বিকাশের দোকান থেকে টাকা তুলে সিএনজি নিয়ে বাসায় ফিরলাম।’

    এ ঘটনায় এখনও কোনো মামলার পদক্ষেপ নেননি বলে জানিয়েছেন এই অভিনেতা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন