মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশি পর্যটক বাড়ায় ফের জমজমাট কলকাতার নিউ মার্কেট শাবনূর কি সালমানের প্রেমিকা ছিলেন? জানালেন নীলা চৌধুরী ভারত-বাংলাদেশ সিরিজ নিয়ে কী সিদ্ধান্ত? জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী জেআইসি গুম-নির্যাতন মামলা: শেখ হাসিনাসহ ১৩ জনের সাক্ষ্যগ্রহণ স্থগিত তারেক রহমানের সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক প্রেসিডেন্টের বৈঠক সেপ্টেম্বরেই মা হচ্ছেন দীপিকা শিশুদের টিকার সংখ্যা কমাতে ট্রাম্পের নির্দেশ বাংলাদেশকে সরিয়ে বিশ্বকাপে, এবার আইসিসির সিদ্ধান্তে স্কটল্যান্ডের ক্ষোভ জনগণের আয় না বাড়িয়ে ব্যয়ের বোঝা চাপানো হচ্ছে: শফিকুর রহমান শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
  • বিজিএমইএর সাবেক সভাপতি গোলাম কুদ্দুসের স্মরণসভা

    বিজিএমইএর সাবেক সভাপতি গোলাম কুদ্দুসের স্মরণসভা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিজিএমইএ চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে ২২শে ফেব্রুয়ারী ২০২৫ (শনিবার) বিজিএমইএ মাহাবুব আলী হলে বিজিএমইএর সাবেক সভাপতি, রুপালী ইন্সুরেন্স ও ড্রাগন গ্রুপের চেয়ারম্যান, সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের স্বপ্নদ্রষ্টা ও সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ও উদ্যোক্তা, এদেশের অর্থনীতি ও সমাজ ব‍্যবস্হা উন্নয়নের কারিগর মরহুম মোস্তফা গোলাম কুদ্দুস’র প্রতি শ্রদ্ধা নিবেদন জন‍্য শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

    বিজিএমইএ’র প্রশাসক আনোয়ার হোসেন সভাপতিত্বে অনুষ্ঠানে মরহুম মোস্তফা গোলাম কুদ্দুস এর জীবনের পথচলার গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন বিজিএমইএ’র সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, এস এম ফজলুল হক, সাবেক প্রথম সহ সভাপতি আব্দুস সালাম, এস এম নুরুল হক, মঈনুদ্দীন আহমেদ মিন্টু, এস এম আবু তৈয়ব, নাসির উদ্দিন চৌধুরী, চট্টগ্রামের তৈরী পোশাক শিল্প উদ্যোক্তা আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, মহিউদ্দিন আহমদ, আ ন ম সাইফুদ্দিন, সৈয়দ তানভীর আহমেদ, মোহাম্মদ সেলিম, ঢাকার ব্যবসায়ী উদ‍্যোক্তা জিনাত আলী মিয়া ও রেজোয়ান সেলিম ও মোস্তফা গোলাম কুদ্দুস’র সহধর্মিণী ফজলুতুন নেসা, ড্রাগন সুয়েটার্স এন্ড স্পিনিং লিমিটেডর চেয়ারম্যান মোস্তফা কামরুস সোবহান, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ভাইস চেয়ারম‍্যান ফৌজিয়া কামরুন তানিয়া ও ফিনিইস এপ‍্যারেলস লিমিটেডের ব‍্যবস্হাপনা পরিচালক শেখ মোহাম্মদ ড‍্যানিয়াল প্রমুখ।

    স্মরণসভায় বিজিএমইএর সাবেক সভাপতি মোস্তফা গোলাম কুদ্দুস’র প্রতি শ্রদ্ধার সাথে সম্মান প্রদর্শন করে চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি ফ‍্যাশন এন্ড টেকনোলজির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী ‘সিবিইউএফটি - মোস্তফা গোলাম কুদ্দুস’ মেমোরিয়াল স্কলারশিপ ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের অস্বচ্ছল, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার প্রসার ও প্রচারের জন‍্য।


    নাসিম/রিয়াদ/নক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন