বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • জয়া বচ্চনের নাতনি নব্যা নভেলি নন্দা

    ইদানীং ডেটে গেলে দুজনে ভাগাভাগি করেই টাকা দেই

    ইদানীং ডেটে গেলে দুজনে ভাগাভাগি করেই টাকা দেই
    জয়া বচ্চন ও নাতনি নব্যা নভেলি নন্দা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউড তারকা জয়া বচ্চনের মেজাজ সম্পর্কে এ অঙ্গনের সবার-ই কম বেশি জানাশোনা রয়েছে। তবে বাড়ির সদস্যদের সঙ্গে তিনি যেন অন্য এক মানুষ।

    রাস্তাঘাটে আলোকচিত্রী দেখলেই বকাঝকা করে তাদের দূরে রাখেন। কিন্তু নাতি-নাতনিদের সঙ্গে কিছুটা শিশুসুলভ আচরণ করেন তিনি। 

     

    জয়ার নাতনি নব্যা নভেলি নন্দা এখন তরুণী। নাতি অগস্ত্য নন্দা সবে পা রেখেছেন অভিনয় জগতে। যদিও প্রথম সিনেমার পর থেকেই শাহরুখ-কন্যা সুহানা খানের সঙ্গে নাম জড়িয়েছে অগস্ত্যের।


    অন্য দিকে ‘গলি বয়’ খ্যাত তারকা সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে সম্পর্কে রয়েছেন নব্যা, এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে চারদিকে। এবার নাতনিকে ডেটে যাওয়ার টিপস দিলেন দিদিমা জয়া।

    এখন সময় পাল্টেছে, প্রেমের ধরন থেকে সংজ্ঞা— সব কিছুর আমূল পরিবর্তন হয়েছে। সবাই এখন সম্পর্কে চায় সমান অধিকার। কোনো একজন নয়, ছেলে-মেয়ে দুজনের উপরই থাকবে দায়িত্ব। সেকেলে ধারণাকে বর্জন করেছেন তারা।

     


    তবে নতুন প্রজন্মের ধরন-ধারণ জয়ার কাছে বড্ড বোকাবোকাই মনে হচ্ছে। প্রেম, প্রস্তাব থেকে ডেটে যাওয়ার খরচ— সব কিছুতে ছেলেদেরকেই প্রথম পদক্ষেপ করতে হবে- এমনটাই মনে করছেন জয়া। যদিও দিদিমার এ ধারণার সঙ্গে সহমত নন নব্যা। তিনি বলেন, ‘আসলে ইদানীং ডেটে গেলে দুজনে ভাগাভাগি করেই টাকা দেন।


    কারণ এ নিয়ে মেয়েদের জিজ্ঞেস করলে তাদের কিছুটা অপমান করা হয়। অনেকেই ভাবেন, তাদের হয়তো নিচু করে দেখানোর চেষ্টা করা হচ্ছে।’ জয়া এক শুনে সঙ্গে সঙ্গে নাতনিকে থামিয়ে দিয়ে বলেন, ‘না, তোমাদের যুগের এই ধারণা বড্ড বোকাবোকা। পুরুষকেই এগিয়ে আসতে হবে সব ক্ষেত্রেই। একেই সহবত বলা হয়।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন