বুধবার, ১৩ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরপুরে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে টেস্ট সিরিজে এগিয়ে বাংলাদেশ হাম আক্রান্ত হয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত, তীব্র নিন্দা ঢাকার পশুর হাটে নিরাপত্তায় আসছে হটলাইন ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুর টেস্টে নাটকীয় মোড়, জয়ের খুব কাছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান অস্ট্রেলিয়া সিরিজে বড় চমক: ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ হলে মিলবে গাড়ি মার্কেট খোলা রাখার সময়সীমা নিয়ে নতুন সিদ্ধান্ত সিলেটেই হচ্ছে দ্বিতীয় টেস্ট, অপরিবর্তিত বাংলাদেশ স্কোয়াড ঘোষণা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, ঈদের আগেই দেশে আনার চেষ্টা
  • বিচারকদের নিয়ে আপত্তিকর বক্তব্য

    ভিপি নুরের আদালত অবমাননার শুনানি আজ

    ভিপি নুরের আদালত অবমাননার শুনানি আজ
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিচারকদের নিয়ে আপত্তিকর বক্তব্যের কারণে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যার বিষয়ে শুনানি আজ।

    বৃহস্পতিবার (১৫ ফেব্রয়ারি) হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ শুনানি হবে।

     

    গত ১৭ জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট একই বেঞ্চ আজ শুনানির দিন ঠিক করেন। আদালতে নুরের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী।

    সেদিন বিচারকদের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দেওয়ার ঘটনায় আদালত অবমাননার অভিযোগে বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা জানাতে তলবে হাইকোর্টে হাজির হন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক। এরপর এ বিষয়ে শুনানি নিয়ে আদেশ দেন হাইকোর্ট।

     

    এরও আগে ১৭ ডিসেম্বর হাইকোর্টের ওই বেঞ্চ স্বপ্রণোদিত রুলসহ এ আদেশ দেন। আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা জানাতে ১৭ জানুয়ারি তাকে আদালতে হাজির হতে বলা হয়। তারই ধারাবাহিকতায় সেদিন শুনানি হয়। তারপর এ বিষয়ে ব্যাখ্যা দেওয়া, শুনানি ও আদেশের জন্য এ দিন ঠিক করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন