রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ ঠাকুরগাঁও সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
  • ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজে নতুন অধ্যক্ষ আব্দুল কুদ্দুস

    ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজে নতুন অধ্যক্ষ আব্দুল কুদ্দুস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী শহীদ স্মৃতি আদর্শ কলেজের নবনিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস রবিবার (২৮ জানুয়ারি) সকালে যোগদান করেছেন। অধ্যক্ষ হিসেবে শাহ মো. আব্দুল কুদ্দুসের কলেজে যোগদান উপলক্ষে কলেজ সভাপক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনিন আক্তার।


    সহকারী অধ্যাপক মোকাররম হোসেন বিদ্যুতের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনিযুক্ত অধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস।

     

    এছাড়াও বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক আলতাফ হোসেন স্বপন, সহকারী অধ্যাপক অমূল্য চন্দ্র রায়, সহকারী অধ্যাপক মমিনুল ইসলাম, সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া, সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু, সহকারী অধ্যাপক চন্দনা রানী মন্ডল প্রমুখ। এর আগে কলেজের শিক্ষকদের পক্ষ থেকে অধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুসকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


    শেষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন আক্তারের কাছ থেকে অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন অধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস।
    উল্লেখ্য, অধ্যক্ষ মো. জিল্লুর রহমান গত অক্টোরব মাসে অবসর গ্রহণ করায় কলেজের উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস অধ্যক্ষ হিসেবে তার স্থালাভিষিক্ত হলেন।


    এদিকে শাহ মো. আব্দুল কুদ্দুস শহীদ স্মৃতি আদর্শ কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফুলবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এবং দৈনিক দেশ মা পরিবার, সামাজিক ও মানবিক সংগঠন আমরা করব জয় সমাজ কল্যাণ সংস্থা সংগঠনের নেতৃবৃন্দ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন