রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ ঠাকুরগাঁও সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
  • ঠাকুরগাঁও সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

    ঠাকুরগাঁও সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুল হক (৩৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

    শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে ভারতের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের রাধিকাপুর সীমান্তে বিএসএফের চকশিবানন্দ ক্যাম্পের সদস্যরা গুলি চালালে আসাদুল আহত হন। পরে বিএসএফ সদস্যরা তাকে রায়গঞ্জের একটি হাসপাতালে নিয়ে গেলে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    নিহত আসাদুল হক পীরগঞ্জ উপজেলার ইদ্রইল গ্রামের আব্দুল ওয়াজেদের ছেলে।

    পীরগঞ্জের বৈরচুনা ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহাজাহান আলী জানান, আসাদুল তার এলাকার বাসিন্দা। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশি এক যুবক নিহত হওয়ার খবর প্রকাশিত হলে তিনি বিষয়টি জানতে পারেন। পরে আসাদুলের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে স্থানীয় বিজিবি ক্যাম্পে ঘটনাটি জানান।

    এদিকে বিজিবির দিনাজপুর-৪২ ব্যাটালিয়ন গতরাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার রাত দেড়টার দিকে চান্দেরহাট বিওপির আওতাধীন ৩৩৩ নম্বর মূল সীমান্ত পিলার থেকে প্রায় দেড় কিলোমিটার ভারতের অভ্যন্তরে বাংলাদেশি চোরাকারবারিদের একটি দলের ওপর বিএসএফের চকশিবানন্দ ক্যাম্পের সদস্যরা গুলি চালায়। এতে আসাদুল গুলিবিদ্ধ হন।

    বিজিবি আরও জানিয়েছে, আসাদুলের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদক ও মানবপাচারের অভিযোগে একাধিক মামলা রয়েছে।

    দিনাজপুর-৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, বাংলাদেশি যুবক নিহত হওয়ার বিষয়ে বিএসএফ আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি। এ ঘটনায় রোববার বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বৈঠকের পর বিস্তারিত জানা যাবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন