শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কিশোরদের টিকটক ব্যবহারে নতুন বিধিনিষেধ অ্যালাবামায় ৩৪ লাখ শিশুকে এমআর টিকার আওতায় আনতে দ্বিতীয় দফা কর্মসূচি বাংলাদেশ-ব্রাজিল বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আলোচনা নিউইয়র্ক সফরে ১১ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর : মাহদী আমিন দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা জাতিসংঘের অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী  ডিজিটাল ব্যাংকের পথে বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান নিরাপদ ও জবাবদিহিমূলক অভিবাসন ব্যবস্থা গড়ার আহ্বান রাষ্ট্রপতির ব্রিটজকে-জানসেনের ব্যাটে দক্ষিণ আফ্রিকার লড়াকু সংগ্রহ
  • সীমান্ত নিরাপত্তায় একসাথে কাজ করবে বাংলাদেশ-চীন

    সীমান্ত নিরাপত্তায় একসাথে কাজ করবে বাংলাদেশ-চীন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বাংলাদেশ চীন যৌথভাবে সাইবার নিরাপত্তা, সীমান্ত নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে একসাথে কাজ করবে। এসব বিষয়ে বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণসহ বিভিন্ন সহযোগিতা দেবে চীন।

    বাংলাদেশের নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ (২২ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের হাতে গ্রেট ওয়াল কোমেমোরেটিভ পদক প্রদান করার পরে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাইবার নিরাপত্তা নিয়ে আমরা চিন্তিত। আন্তর্জাতিক অপরাধ যাতে নিয়ন্ত্রণ করা যায় সেজন্য এক সাথে কাজ করবো। প্রশিক্ষণ, সাইবার নিরাপত্তা, কোস্টগার্ডসহ সব ধরণের নিরাপত্তার জন্য সহায়তা করবে চীন। দুই দেশ যৌথভাবে সন্ত্রাস নিয়ন্ত্রণে কাজ করবে।

    তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে অনেক দেশ অনেক মন্তব্য করেছে। তবে চীন কোন মন্তব্য করেনি। যারা বিরূপ মন্তব্য করেছে, তারা বুঝে গেছে সুন্দর নির্বাচন হয়েছে। চমৎকার নির্বাচন হয়েছে।

    চীনের রাষ্ট্রদূত বলেন, চায়না বাংলাদেশ সহযোগিতা সম্পর্ক আরও জোরদার করা হবে। দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনী এক সাথে কাজ করবে। দুই দেশের পরিবেশ আলাদা। তবুও আইনশৃঙ্খলা বাহিনীর সম্পর্ক সুন্দর রাখা গুরুত্বপূর্ণ। নতুন সরকারের সাথে আগামী ৫ বছরে সহযোগিতা আরও বাড়ানো হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ