রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ ঠাকুরগাঁও সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
  • আমি শেষ হয়ে যাইনি: পূজা হেগডে

    আমি শেষ হয়ে যাইনি: পূজা হেগডে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘদিন ধরেই পর্দায় নিয়মিত হাজির হননি অভিনেত্রী পূজা হেগডে। মাঝে সালমান খানের সঙ্গে ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় দেখা যায় তাকে। তবে সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এমনকি সিনেমার চেয়ে সালমানের সঙ্গে তার প্রেমের খরব চাউর হয় বলিপাড়া থেকে নেটদুনিয়ায়।

    এরপর থেকেই সিনেমার খবরে দেখা যায়নি এই তারকাকে। তবে এবার সেই বিরতি ভাঙতে যাচ্ছেন তিনি। এরইমধ্যে যুক্ত হয়েছেন একাধিক নতুন সিনেমায়। পাশাপাশি শুরু করেছেন হাতে থাকা সিনেমার শুটিং। সম্প্রতি তিনি ‘দেবা’ শিরোনামের একটি সিনেমার প্রথম লটের শুটিং শেষ করেছেন। সিনেমাটিতে তার বিপরীতে দেখা যাবে অভিনেতা শহীদ কাপুরকে।

    জানা গেছে, ক্রাইম থ্রিলার ঘরানার এই সিনেমাটি অ্যাকশনেও ভরপুর থাকছে। এছাড়াও তার হাতে রয়েছে বহুল আলোচিত ‘হাউজফুল ৫’ সিনেমাটি। এর বাইরেও সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন ‘ডেমন্টি কলোনি টু’ শিরোনামের একটি সিনেমায়। সব মিলিয়ে নতুন বছরে বেশ ভালোভাবেই কামব্যাক করবেন বলে ধারণা করছেন সিনেবোদ্ধারা।

    পূজা ভারতীয় গণমাধ্যমে বলেছেন, ‘২০২৩ আমার জন্য বিশেষ কিছু হয়তো বয়ে আনেনি। তবে কম পর্দায় উপস্থিত হয়েছি বলে শেষ হয়ে যাইনি। তাছাড়া সব সিনেমাই বক্স অফিস মাত  করবে এমনও না। শিগগিরই নতুন মোড়কে হাজির হচ্ছি।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ