বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • নকল পূর্ণিমা

    নকল পূর্ণিমা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চিত্রনায়িকা পূর্ণিমার ছবি সংবলিত ফোন নম্বর ও হোয়াটসঅ্যাপ নম্বর থেকে কল ও মিসড কল আসছে। সেই কলব্যাক করতে গিয়েই অনেকেই পড়ছেন প্রতারণার ফাঁদে। এমন ঘটনা ঘটছে। বড় ধরনের প্রতারণার ঘটনা ঘটার আগেই নায়িকা নিজেও সতর্ক করেছেন ভক্তদের।

    কাল সন্ধ্যায় চিত্রনায়িকা বললেন ঘটনার সূত্রপাত সম্পর্কে। পূর্ণিমা বলেন, তারিক আনাম খানের ছেলে এরিক আনাম খান একটি পোস্ট করেছিলেন যেখানে তিনি লিখেছিলেন যতই পূর্ণিমা সাজার চেষ্টা করো কোনো লাভ নেই। এই পোস্ট আমি প্রথমে ফান হিসেবে নিয়েছিলাম। পরে দেখলাম আমার আশপাশের অনেকের কাছে এমন কিছু হোয়াটসঅ্যাপ ফোনকল আসছে যেখানে আমার ছবি ভেসে উঠছে। তারা সে নম্বরগুলোতে ফোন ব্যাক করলে উত্তর দেয় না। আবার মিসড কল আসে। আমি বিষয়টি নিয়ে ভাবার চেষ্টা করি। পরে বুঝলাম এটা একটা প্রতারক চক্র। যারা নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করছে।

    পূর্ণিমা একটানা বলে গেলেন ফোনকলের এই প্রতারক চক্রের কাহিনি। এরপর দম নিয়ে বললেন, ‘আজ কয়েকজন পরিচিত মানুষ আমাকে ফোন দিয়ে জানাল এরকম কল তারা পেয়েছিল, তারা জানতে চেয়েছিল ওই হোয়াটসঅ্যাপ নম্বর আমার কি না। পরে আমি তাদের জানাই যে এটা আমার নম্বর না।’

    পূর্ণিমা ধারণা করছেন এসব ছবি ব্যবহার করে একটি চক্র প্রতারণার চেষ্টা করছে। ফলে তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়ে ভক্তদের সতর্ক করলেন।

    পূর্ণিমা লিখেছেন, ‘বিষয়টা এখন অতিরিক্ত হয়ে গেল। আপনারা যারা আমাকে চেনেন এবং জানেন বিভ্রান্ত না হয়ে এই সব নম্বর থেকে ফোন করলে ব্লক করে দেবেন। আমার একটাই মোবাইল নম্বর আর আমি প্রয়োজন ছাড়া কাউকে বিরক্ত করি না মিসড কল তো দি-ই না।’

    তিনি বলেন, ‘কোনো একটা চক্র বিভিন্ন নম্বর থেকে হোয়াটসঅ্যাপে আমার ছবি ব্যবহার করে আপনাদের ফোন করছে অথবা মিসড কল দিচ্ছে। সেই কাজ আমি করছি না, সবার কাছে অনুরোধ করে বলছি এই রকম কোনো নম্বর থেকে কল বা মেসেজ এলে ইগনোর করবেন।’


    দেশ রূপান্তর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন