রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ ঠাকুরগাঁও সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
  • ৮০ বছর বয়সেও এমন পোশাকই পরবো: রুনা খান

    ৮০ বছর বয়সেও এমন পোশাকই পরবো: রুনা খান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি। সম্প্রতি নিজের ফেসবুক হ্যান্ডেলে দুটি পৃথক ছবি দিয়ে একটি পোস্ট করেন তিনি। ১০ বছর আগের একটি ছবি আর গত বছরে তোলা একটি ছবি।

    পোস্টের ক্যাপশনে রুনা খান বলেন, প্রথম ছবিটা বালির সমুদ্রতীরে তোলা ২০১৩ তে। আমার বয়স তখন ৩০, ওজন প্রায় ৮০ কেজি। দ্বিতীয় ছবিটা মালদ্বীপ এর সমুদ্রতীরে তোলা ২০২২ এ। আমার বয়স তখন ৩৯,ওজন ৬৫ কেজি।

    বেঁচে থাকলে হয়ত ৮০ বছর বয়সেও সমুদ্রতীরে গিয়ে এমন পোশাকই পরবো। কারণ আমি বিশ্বাস করি, কে কোথায় কেমন পোশাক পরবে সেটা তার ব্যক্তিগত পছন্দ, বয়স ২০ না ৮০ সেটা যেমন কোন ব্যাপার না। ওজন ৫০ কেজি না ১৫০ কেজি সেটাও কোন ব্যাপার না। ব্যাপার হচ্ছে, এটা আমার পছন্দ। 

    আমি একজন পরিণত বয়সের মানুষ, আমি আমার জীবন অবশ্যই আমার পছন্দমত যাপন করার অধিকার রাখি। শুধু পৃথিবীর কোন প্রাণের ক্ষতি না করে। দুটো ছবিতে সময়..জায়গা..বয়স..ওজন..অনেক কিছুর পার্থক্য। তবে এক টা বিষয় একই আছে, আমার পোশাক, বিশ্বাস, আর হাসি।

    টেলিভিশন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন তিনি। তিনি ‘হালদা’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার পান। 


    ইত্তেফাক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ