রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ ঠাকুরগাঁও সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
  • জেনে নিন কখন হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি থাকে

    জেনে নিন কখন হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি থাকে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা গ্রীষ্ম থেকে শীতকাল বেশি পছন্দ করেন। তবে অনেকেই আমরা জানি না এই শীতকালে আমাদের স্বাস্থ্য সম্পর্কে বেশি সচেতন থাকা উচিত। শীতকালে হার্ট অ্যাটাকের ঝুঁকি সবচেয়ে বেশি।

    হার্টে ফ্যাট জমলে ব্লকেজের আশঙ্কা থাকে। এ ছাড়াও কোলেস্টেরল এবং উচ্চ রক্তচাপও হার্ট অ্যাটাকের ঝুঁকি খানিকটা বাড়িয়ে দেয়।

    সাধারণত শীতকালে অক্সিজেনের প্রয়োজন বেড়ে যায়। আমাদের শরীরে রক্তের নালি শুকিয়ে সরু হয়ে যায়। তাই আমাদের হার্ট পর্যন্ত কম অক্সিজেন পৌঁছায়। এতেই বাড়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি।

    জরুরি না সবসময় হার্ট অ্যাটাকের লক্ষণ আগে থেকে দেখা যাবে। অনেক সময় হার্ট অ্যাটাক কোনো লক্ষণ প্রকাশ করা ছাড়াই হঠাৎ হয়। তবে শীতকালে বিশেষ কিছু উপসর্গ দেখা যায় যেখান থেকে বুঝা যায় হার্ট অ্যাটাকের ঝুঁকি। যেমন: বুকজ্বালা, শীতে অতিরিক্ত ঘাম হওয়া, দুর্বলতা, বমি, কাঁধে ব্যথা এগুলো হার্ট অ্যাটাকের সরাসরি উপসর্গ না হলেও এড়িয়ে যাওয়াও উচিত না। বিশেষ করে শ্বাসকষ্ট কিন্তু হার্ট অ্যাটাকের অন্যতম লক্ষণ হতে পারে বলে মনে করছেন চিকিৎসকেরা।

    হার্টে রক্তপ্রবাহ কমে গেলেই মূলত পেশি সংকুচিত হয়ে আসে। ফলে হার্ট অ্যাটাকের প্রবণতা থাকে। তাই শ্বাসকষ্টের সমস্যা থাকলে অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে চলা জরুরি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ