শনিবার, ২৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু স্টয়নিসের ঝড়ে এক ওভারে ৫ ছক্কা, দুঃস্বপ্নের ম্যাচ ইয়ান হল্যান্ডের গুমের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে, ছাড় নয়: মির্জা ফখরুল চীন সফর শেষে আজ রাতে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন না করতে নির্দেশ তারেক-শি বৈঠকে নতুন গতি, বাংলাদেশ-চীনের মধ্যে ১৭ সমঝোতা সই ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ও সমবেদনা স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, জনবান্ধব সেবায় জোর সরকারের মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাজেটে করের বোঝা সাধারণের ওপর, ধনীদের সুবিধা বহাল: সিপিডি বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
  • শাহজাহান ওমর

    কেয়ামত পর্যন্ত বিএনপি ক্ষমতায় আসতে পারবে না

    কেয়ামত পর্যন্ত বিএনপি ক্ষমতায় আসতে পারবে না
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‘বিএনপি এরকম জ্বালাও-পোড়াও করে কেয়ামত পর্যন্ত ক্ষমতায় যেতে পারবে না’ বলে মন্তব্য করেছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীরউত্তম।

    শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় কাঁঠালিয়া পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।


    শাহজাহান ওমর বলেন, ‘সব নির্বাচনে জিততে হবে এমন কথা নয়। বিএনপি মনে করে যখনই ক্ষমতায় যাবে তখনই নির্বাচন করবে। সে অপেক্ষায় ১৫ বছর কেটে গেলো। এরকম কেয়ামত পর্যন্ত যেতে থাকলেও বিএনপি ক্ষমতায় যেতে পারবে না।’

    উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিমল চন্দ্র সমাদ্দারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন কাঁঠালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এমাদুল হক মনির।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন