রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ ঠাকুরগাঁও সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
  • শীতে ঘন ঘন খিদে পাওয়ার কারণ!

    শীতে ঘন ঘন খিদে পাওয়ার কারণ!
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শীতকাল এলেই যেন খাবারের প্রতি ভালোবাসা একটু বেড়ে যায়। খিদে বেড়ে যায় বলেই ওজনও ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। পেটের অসুখ থেকে শুরু করে হাজারো শারীরিক সমস্যা দেখা দেয়। কিন্তু শীতে কেন ঘন ঘন খিদে পায়, তা কি জানেন?

    তাপমাত্রা
    ঠান্ডার সময় আমাদের শরীর নিজেকে উষ্ণ রাখার জন্য ক্রমাগত চেষ্টা করে। এনার্জি বাড়াতে এবং শরীর উষ্ণ রাখতে প্রয়োজন হয় প্রচুর পরিমাণে ক্যালোরির। ফলে ক্যালোরি-যুক্ত খাদ্য খাওয়ার ইচ্ছা বাড়ে। শরীরে ক্যালোরির পরিমাণ পর্যাপ্ত রাখার জন্য ঘন ঘন খিদে পায়। এই সময় আমাদের খেয়ালই থাকে না যে আমরা প্রয়োজনের অতিরিক্ত খেয়ে ফেলছি।

    ডিহাইড্রেশন
    সুস্থ সবলভাবে বাঁচতে গেলে শরীরে পানির প্রয়োজন। চুল, ত্বক এবং শরীরের সব অঙ্গ-প্রত্যঙ্গ সচল রাখতে পানি খাওয়া ছাড়া অন্য কোনও উপায় নেই। কিন্তু শীতকালে এমনিতেই তৃষ্ণা কম পায়। ফলে পানি খাওয়াও কমে যায়। সর্বক্ষণ গরম পোশাক পরে থাকার কারণে শরীর একেবারে পানিশূন্য হয়ে পড়ে। যা ডিহাইড্রেশনের দিকে নিয়ে যায়। যার ফলে শরীরের অভ্যন্তরীণ ক্রিয়াকলাপে বাধা পড়ে। তাছাড়া, শীতের সময় শরীরে পানির অভাব পূরণ করতেই বেশি খিদে পায় এবং অতিরিক্ত খেয়ে ফেলি আমরা। তাই শীত-গ্রীষ্ম-বর্ষা, সারা বছরই পানি খাওয়ার দিকে বিশেষ মনোযোগ দেওয়া উচিত।

    কী করা উচিত
    যদি অতিরিক্ত খাওয়ার কারণে ওজন বৃদ্ধি নিয়ে চিন্তিত থাকেন, তাহলে আপনার জন্য কিছু টিপস দেওয়া হল এখানে।
    স্যুপ এবং কম ক্যালোরিযুক্ত খাবার খান। রোজের খাদ্যতালিকায় শীতকালীন শাকসবজি এবং ফল রাখার চেষ্টা করুন।
    খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ করা খুব জরুরি। একবারে অতিরিক্ত খেয়ে ফেলবেন না।
    প্রতিদিন অন্তত ৩০ মিনিট ব্যায়াম করুন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ