রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ ঠাকুরগাঁও সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
  • শুক্রবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে জিতের 'মানুষ'

    শুক্রবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে জিতের 'মানুষ'
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ থেকে আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে ওপার বাংলার জনপ্রিয় চিত্রনায়ক জিৎ অভিনীত ‘মানুষ’ সিনেমা। আগামীকাল (১৫ ডিসেম্বর) দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে নির্মাতা সঞ্জয় সমদ্দারের সিনেমাটি। 

    ছবিটি বাংলাদেশ থেকে আনকাট সেন্সর ছাড়পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা অনন্য মামুন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে তিনি জানান, আমাদের সঞ্জয় সমদ্দার পরিচালিত সিনেমা ‘মানুষ’ আজ বাংলাদেশে আনকাট সেন্সর পেলো।

    গত ২৪ নভেম্বর ভারতে মুক্তি পেয়েছে বাংলাদেশের নির্মাতা সঞ্জয় সমদ্দারের ‘মানুষ’। জিৎ প্রযোজিত ও অভিনীত ছবিটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন বাংলাদেশের বিদ্যা সিনহা মিম। ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশেও ছবিটি মুক্তির পরিকল্পনা করেছিল জাজ মাল্টিমিডিয়া। তবে মন্ত্রণালয়ের অনুমতি না পাওয়ায় সম্ভব হয়নি।

    অবশেষে মিলেছে অনুমতি, তবে জাজ মাল্টিমিডিয়া নয়, ছবিটি এবার আনছে অনন্য মামুনের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। কাল থেকেই দেখা যাবে বিভিন্ন প্রেক্ষাগৃহে।

    বাংলাদেশে মুক্তি প্রসঙ্গে সিনেমার নির্মাতা সঞ্জয় সমদ্দার বলেন, ‘অবশেষে আমার ইচ্ছা পূরণ হচ্ছে। এটি আমার প্রথম ছবি। চেয়েছিলাম দুই দেশের দর্শক ছবিটি একসঙ্গে উপভোগ করুক। তিন সপ্তাহ পরে হলেও আমার দেশের মানুষ প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখতে পাবে। আশা করছি, ভালো সাড়াও পাব।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ