রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় : মীর শাহে আলম ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওবায়েদর বৈঠক জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ, প্রশিক্ষণ পাবেন ৫ হাজার ঢাকা-রংপুর লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের জরুরি বৈঠক বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৪ এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ ঠাকুরগাঁও সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
  • শীতে খুশকি থেকে মুক্তির উপায়

    শীতে খুশকি থেকে মুক্তির উপায়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শীত আসতে না আসতেই আমাদের মাথার ত্বক আর্দ্রতা হারাতে শুরু করে। ফলে মাথার ত্বক রুক্ষ হয়ে খুশকি হয়। মাথায় খুশকি থাকলে অনেক রকমের সমস্যা হতে পারে। যেমন অতিরিক্ত চুল পড়া, চুলের বৃদ্ধি বাধাগ্রস্থ হওয়া। এই সময় প্রয়োজন চুলের কিছু বাড়তি পরিচর্যা।

    এই শীতে চুলের যত্নে খুশকি দূর করতে ব্যবহার করতে পারেন ৩টি কার্যকারী হেয়ার প্যাক:

    ১. এই মৌসুমে খুশকির খুব উপদ্রব হয় মাথায়। একটি ডিমের সাদা অংশের সঙ্গে দুই টেবিল চামচ অলিভ অয়েল ভাল করে মিশিয়ে মাথার ত্বকে লাগান। শুকিয়ে গেলে ভাল করে ধুয়ে শ্যাম্পু করে নিন। অথবা হাফ কাপ দইয়ের সঙ্গে দুই টেবিল চামচ লেবুর রস ও এক টেবিল চামচ মধু মিশিয়ে নিন। এক ঘণ্টা রেখে চুল শ্যাম্পু করে ফেলুন। লেবু এবং দই চুল খুশকিমুক্ত রাখে। মাথার ত্বকও বেশি তৈলাক্ত হতে দেয় না।

    ২. ডিমের সাদা অংশের সঙ্গে পাতি লেবুর রস ভাল করে মিশিয়ে একটি পাত্রে রাখুন। মিশ্রণটি এতটাই ভাল করে মেশাবেন, যাতে একেবারে মিশে যায়। সম্ভব হলে এর সঙ্গে এক কাপ নারকেলের দুধ এবং দুই টেবিল চামচ অলিভ অয়েল মেশাতে পারেন। এতে আরও ভাল ফল পাবেন। এ বার মিশ্রণটি চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত আঙুল দিয়ে লাগিয়ে নিন। আধঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। এই মিশ্রণটি লাগানোর ফলে চুল যেমন পুষ্টি পায়, তেমনই একদম গোড়া থেকে চুলের ডগাও কম ভাঙ্গে।

    ৩. নারকেল তেল ও দারচিনি গুঁড়ো দুইটি উপাদানই এক টেবিল চামচ করে মিশিয়ে নিন। মাঝখান দিয়ে সিঁথি করে চুল দুই ভাগ করে নিন। চুলের মাঝখান থেকে নীচ পর্যন্ত প্যাক লাগান। আঙুলের ডগা দিয়ে মাথার ত্বকে ভাল করে মালিশ করুন। তার পরে পুরো চুল তুলে মাথায় শাওয়ার ক্যাপ বা তোয়ালে জড়িয়ে রাখুন। ৩০-৪৫ মিনিট রেখে শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে নিন। সপ্তাহে এক দিন ব্যবহার করলেই সুফল পাবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ