রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ ঠাকুরগাঁও সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত সাতকানিয়ার ৬ ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের উদ্যোগ সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেন জিতে বিশ্বসেরা রিবাকিনা প্রবাসী ভোটারদের পোস্টাল ভোটে সম্মতি ও নতুন নিবন্ধনের আহ্বান নৃত্য পরিবেশনের কথা বলে নদীর মাঝখানে নিয়ে দুই শিল্পীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট
  • মেডিক্যাল ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি

    মেডিক্যাল ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস (মেডিক্যাল) ভর্তি পরীক্ষা আগামী ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

    বৃহস্পতিবার ৭ ডিসেম্বর রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরে ভর্তি কমিটির সভায় এমন সিদ্ধান্ত হয়। সভায় অংশ নেয়া স্বাস্থ্য অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করে।

    ভর্তি কমিটির সভায় স্বাস্থ্য শিক্ষা অধিদফতর, বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলসহ (বিএমডিসি) ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট সব অংশীজন অংশ নেয়।

    গত ২৬ নভেম্বর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সাধারণত এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের এক-দেড় মাসের মাথায় এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

    সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দ্রুততম সময়ে নীতিমালা সম্বলিত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন