রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়ান গেমসের পর নারী ক্রিকেটে বড় পরিবর্তনের আভাস মার্কিন বিনিয়োগ বাড়াতে ৫ বিলিয়ন ডলারের লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ ঠাকুরগাঁও সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত সাতকানিয়ার ৬ ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের উদ্যোগ সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেন জিতে বিশ্বসেরা রিবাকিনা প্রবাসী ভোটারদের পোস্টাল ভোটে সম্মতি ও নতুন নিবন্ধনের আহ্বান নৃত্য পরিবেশনের কথা বলে নদীর মাঝখানে নিয়ে দুই শিল্পীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি বৈধতা নেই: হাইকোর্ট
  • শীতের সময় কানে ব্যথার সমাধান

    শীতের সময় কানে ব্যথার সমাধান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শীত পড়ার সাথে সাথে ছোট ছোট নানা সমস্যা দেখা দেয়। স্বাভাবিকভাবেই আবহাওয়া পরিবর্তনে শারীরিক কিছু জটিলতা দেখা দিয়ে থাকে। তবে শীতের সময় বিশেষ করে কান সংক্রান্ত সমস্যা অনেকেরই হয়। শীত যত তীব্র আকার ধারণ করে, কানের ব্যথাও তত বাড়ে। ছোট থেকে বড়, প্রায় সবারই এই সমস্যা হয়।

    শীতে কানব্যথার নাজেহাল অবস্থা থেকে রক্ষা পেতে কিছু উপায় জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথশটস। এবার তাহলে সেসব জেনে নেওয়া যাক।

    সংক্রমণ: সর্দিজনিত কারণেও অনেকের কানে ব্যথা হয়ে থাকে। কানের সঙ্গে সংযুক্ত ইউস্টাচিয়ান টিউব। এটি ব্যাকটেরিয়াকে গলা থেকে কানের মধ্য পর্যন্ত 
    যাতায়াতে সহযোগিতা করে। এতে প্রাথমিকভাবে কানে ব্যথা হয়। এ অবস্থায় চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত। কারণ, কানের এই ধরনের সমস্যা থেকে জটিল সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে।

    বারবার সর্দি-কাশি হওয়া: বারবার সর্দি-কাশি হলে কানের ব্যথা অনেক সময় তীব্র আকার ধারণ করে। কাশি হলে হাঁচি দেয়ার সময় কানের ভেতর সামান্য চাপ অনুভব হয়। আর এই অবস্থায় ক্রমাগত ঠান্ডা অনুভব করলে অতিরিক্ত চাপের কারণে কানে জ্বালা বা ব্যথা হয়।

    সাইনাস: অনেকেরই সানাসের সমস্যা রয়েছে। সাইনাসের সমস্যা থাকলে প্রায়ই শীতে কানব্যথা হয়। এ জন্য শীতে জবুথুবু হয়ে না থেকে, শীত নিবারনে যথেষ্ট চেষ্টা রাখতে হবে।

    ঠান্ডা বাতাস: শীতে সবসসময় ঠান্ডা বাতাস বয়ে বেড়ায়। এ সময় যদি মাথায় শীতের গরম কাপড় না থাকে তাহলে বাইরে থেকে ঠান্ডা বাতাস প্রবেশ করে কানের ভেতরে। তখন কানব্যথা অনুভব করেন। বাইরের ঠান্ডা বাতাসে কানের স্নায়ুগুলিও ঠান্ডা হয়। যা থেকে কানের ভেতরের চারপাশে তীব্র ব্যথা হয়।

    অন্যান্য সমস্যা: শরীরের গুরুত্বপূর্ণ গলা ও মাড়িজনিত সমস্যা থেকেও কানের ব্যথা হয়ে থাকে। এ সময় গলা ও মাড়ির সমস্যা থাকলে চিকিৎসা করানো উচিত। এ ধরনের সমস্যা থাকলে ঠান্ডা থেকে কানে ব্যথা হয়ে থাকে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ